Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • আফ্রিকা থেকে আসছে আট চিতা, অতিথিদের আপ্যায়ণে সাজছে গান্ধীসাগর

আফ্রিকা থেকে আসছে আট চিতা, অতিথিদের আপ্যায়ণে সাজছে গান্ধীসাগর

Online Desk এপ্রিল 19, 2025
Cheetahs.jpg

ওঙ্কার ডেস্ক: দু’দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও আটটি চিতা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই চারটি চিতা উড়ে আসবে বতসোয়ানা থেকে। তার কয়েক মাস পর দ্বিতীয় দফায় আসবে আরও চারটি চিতা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের উদ্যোগে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল শুক্রবার, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিভিউ বৈঠকে।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বৈঠকে চিতা প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা, সুরক্ষা এবং পুনর্বাসন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বসম্মতভাবে স্থির হয়, দক্ষিণ আফ্রিকা থেকে আরও আটটি চিতাকে ভারতে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

২০২২ সালে ‘চিতা প্রজেক্ট’-এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামিবিয়া থেকে ৫টি মেয়ে ও ৩টি পুরুষ চিতা প্রথমে আনা হয় এবং কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। এর এক বছর পর, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আসে আরও ১২টি চিতা। সূত্রের খবর, কেনিয়া থেকেও চিতা আনার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পের খরচ ইতিমধ্যেই ১১২ কোটি টাকা ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ কোটি ব্যয় হয়েছে চিতাদের পুনর্বাসনের কাজে।

তবে নতুন করে আসা অতিথিদের এবার কুনোতে নয়, সরাসরি নিয়ে যাওয়া হবে রাজস্থানের সীমান্তবর্তী গান্ধীসাগরের জঙ্গলে। বিশেষজ্ঞদের মতে, একাধিক চিতার মৃত্যুর পর কুনোর উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই বিকল্প হিসেবে গান্ধীসাগরের বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছে।

চিতা প্রজেক্ট নিয়ে পরিবেশপ্রেমী মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, কেন্দ্রের দাবি, এই প্রকল্প ভারতের বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে এবং বন্যপ্রাণ সংরক্ষণের নতুন দিগন্ত খুলে দেবে।

Continue Reading

Previous: ভারতের পণ্য আমদানি বাড়াবে চিন, ‘শুল্কযুদ্ধের’ মাঝে বড় বার্তা
Next: প্রদর্শনী : ১৮ শতকে বাংলা নবজাগরণের স্থাপত্যকার পঞ্চানন কর্মকার

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.