Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের তদন্তভার হাতে নিল এনআইএ

পহেলগাঁও কাণ্ডের তদন্তভার হাতে নিল এনআইএ

Online Desk এপ্রিল 27, 2025
nia-g.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জেরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে সীমান্তের পরিস্থিতি। নারকীয় এই জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে দেশবাসী। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে পাকিস্তানের মদতে এই জঙ্গি হামলা হয়েছে। এই আবহে এবার এই ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

রবিবার সকালে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পহেলগাঁওয়ে হামলার তদন্ত করবে এনআইএ। উল্লেখ্য, জঙ্গি হামলার পর গোটা জম্মুকাশ্মীরে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে তেমনই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সীমান্তে উত্তেজনাও তৈরি হয়েছে এই ঘটনার পর। পাকিস্তানের তরফে পর পর তিনি দিন রাতে সীমান্তে ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি ছোঁড়া হচ্ছে। তার পাল্টা জবাব দিচ্ছে ভারতের সেনা বাহিনীর জওয়ানরাও।

অন্য দিকে, নৃশংস জঙ্গি হামলার পর দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যদিও ইসলামাবাদের তরফে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয়, নিরপেক্ষ তদন্তে অংশ নিতে পাকিস্তান রাজি বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছে। ইতিমধ্যে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই জঘন্য জঙ্গি হামলার নিন্দা করেছে বিশ্বের বহু দেশ। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদও।

Post Views: 101

Continue Reading

Previous: পানীয় জলের দাবিতে বালতি হাতে রাস্তায় হরিশচন্দ্রপুরের মানুষ
Next: কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল ঘাতক, বহু হতাহতের আশঙ্কা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.