Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বইয়ে ইডি অফিসে অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা

মুম্বইয়ে ইডি অফিসে অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা

Online Desk এপ্রিল 27, 2025
ed-fire.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বই অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। রাত পেরিয়ে রবিবার সকাল পর্যন্ত সেই আগুনের ধোঁয়া বেরোতে দেখা যায়। এই অগ্নিকাণ্ডের ফলে বহু নথি নষ্টের আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শনিবার গভীর রাতে মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় ছ’তলা ভবনে ইডির দফতরে আগুন লাগে। রাত আড়াইটে নাগাদ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একে একে দমকলের ১২টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। যদিও এই অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও খবর মেলেনি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে থাকা বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ ইডি দফতরের আগুনকে ‘লেভেল ২ পর্যায়ের আগুন’ বলে উল্লেখ করা হয়েছিল। তার এক ঘন্টা পরে সাড়ে ৪টে নাগাদ আগুনের পরিস্থিতি পৌঁছয় ‘লেভেল ৩’ পর্যায়ে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ইডির দফতর বন্ধ থাকায় ভিতরে বেশি সংখ্যক কর্মী ছিলেন না। তবে আদৌ সেখানে কেউ ছিলেন কি না তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই দফতর পিএনবি-র আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসী, নীরব মোদীদের মামলার তদন্ত করছে। অন্য দিকে অত রাতে কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 116

Continue Reading

Previous: গরমের অসহ্য জ্বালাপোড়া থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী
Next: পানীয় জলের দাবিতে বালতি হাতে রাস্তায় হরিশচন্দ্রপুরের মানুষ

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.