Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গরমের অসহ্য জ্বালাপোড়া থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী

গরমের অসহ্য জ্বালাপোড়া থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী

Online Desk এপ্রিল 27, 2025
weaaaaaaaa.png

ওঙ্কার ডেস্ক: গরমের দাবাদহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে আবারও ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। যার ফলে গরমের অসহ্য জ্বালাপোড়া থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। শনিবার রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ জেলাগুলিতে। রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। এছাড়াও দক্ষিণবঙ্গের কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, আবার কোথাও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও রবিবার পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধুকছে রাজ্যে। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ বঙ্গের মতো উত্তরবঙ্গেও রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: ‘কঠোর জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ড নিয়ে ‘মন কি বাতে’ বললেন মোদী
Next: মুম্বইয়ে ইডি অফিসে অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.