Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কঠোর জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ড নিয়ে ‘মন কি বাতে’ বললেন মোদী

‘কঠোর জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ড নিয়ে ‘মন কি বাতে’ বললেন মোদী

Online Desk এপ্রিল 27, 2025
modi-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে হামলাকারীদের কঠোর জবাব দেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন অনুষ্ঠানের শুরুতে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেন মোদী। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ‘জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত।’

রবিবার প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, পহেলগাঁও হামলা ‘সন্ত্রাসের প্রভুদের’ হতাশা এবং কাপুরুষতা প্রকাশ করে দিয়েছে। তিনি বলেন, ‘কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল ও কলেজ স্বাভাবিক ভাবে চলছিল, উন্নয়নে গতি এসেছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল, আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের শত্রু বা জম্মু ও কাশ্মীরের শত্রুদের এটা পছন্দ হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের হামলা রাজ্য এবং ভাষা নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে ব্যথিত করেছে। তাঁর কথায়, ‘আমি মনে করি, সন্ত্রাসের ছবি দেখার পর প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে।’ তিনি বলেন, গোটা বিশ্ব ভারতের সঙ্গে রয়েছে। ‘আমি শোকাহত পরিবারগুলিকে আশ্বস্ত করছি যে তারা ন্যায়বিচার পাবে। এই হামলার পিছনে যারা আছে তারা কঠোরতম শাস্তি পাবে’ বলে মন্তব্য করেন মোদী।

তাঁর আরও সংযোজন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত যুদ্ধের ভিত্তি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। জাতি হিসেবে আমাদের ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। পুরো বিশ্ব দেখছে দেশ কীভাবে এক কণ্ঠে কথা বলছে।’

ভিডিও দেখুন-

Post Views: 125

Continue Reading

Previous: জুনিয়র মোহনবাগান যে তৈরী সেটা প্রমাণ হচ্ছে সুপার কাপে
Next: গরমের অসহ্য জ্বালাপোড়া থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.