Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালিকাকে ধর্ষণ দুই ভাইয়ের! অন্তঃসত্তা হয়ে পড়ায় তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

নাবালিকাকে ধর্ষণ দুই ভাইয়ের! অন্তঃসত্তা হয়ে পড়ায় তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

Online Desk জুলাই 25, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: পাশবিক ঘটনা ওড়িশায়। দুই ভাই মিলে এক নাবালিকাকে ধর্ষণ করার পর যখন ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে তখন তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল। ওড়িশার জগৎসিংহপুর জেলায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বয়স ১৫ বছর। দুই ভাই মিলে তাকে ধর্ষণ করার জেরে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়েছিল। অভিযোগ, গর্ভবতী হওয়ার পর পাঁচ মাসের মাথায় তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনশবারা গ্রাম থেকে ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাস নামে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এই অপরাধে জড়িত তৃতীয় সন্দেহভাজন টুলু এখনও নিখোঁজ। তাকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।

পুলিশের মতে, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে। নির্যাতিতা কিশোরী যখন অন্তঃসত্তা হয়ে পড়ে তখন তারা অপরাধ লুকানোর জন্য তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ জানায়, নির্যাতিতা যাতে গর্ভপাত করায়, সে জন্য প্রয়োজনীয় খরচ জোগানোর কথা বলে অভিযুক্তরা। ওই নাবালিকাকে তারা ডেকে পাঠায় একটি জায়গায়। সেখানে গিয়ে সে দেখে একটি খাদ খনন করা হয়েছে, অভিযুক্তরা তাকে হুমকি দেয়, গর্ভপাত না করালে, তাকে জীবন্ত কবর দেওয়া হবে বলে।

এর পর নির্যাতিতা কোনও রকমে অভিযুক্তের হাত থেকে পালিয়ে বাঁচে। গোটা ঘটনার কথা তার বাবাকে বলে কিশোরী। নির্যাতিতার বাবা কুজং থানায় অভিযোগ দায়ের করেন। জেলা সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। ঘটনার তদন্তে নেমে দু জনকে গ্রেফতারের পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 100

Continue Reading

Previous: ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ পীযূষ গোয়েল
Next: ফের প্রবাসে বাঙালি নির্যাতনের ঘটনা; হারিয়ানায় পরিযায়ী শ্রমিককে নগ্ন করিয়ে তল্লাশির অভিযোগ

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.