Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগামী লক্ষ্য বিকশিত ভারত, সাড়ে ৪ ঘণ্টার বৈঠকে মন্ত্রীদের বার্তা মোদীর

আগামী লক্ষ্য বিকশিত ভারত, সাড়ে ৪ ঘণ্টার বৈঠকে মন্ত্রীদের বার্তা মোদীর

Online Desk মে 22, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: আজ থেকে বারো বছর আগে ২০১৪ সালে কেন্দ্রে পূর্বের কংগ্রেস সরকার কে পরাস্ত করে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। আগামী মাসে সেই কেন্দ্রের সরকারের ১২ বছর ও প্রধানমন্ত্রী মোদীর ৩ বছর সম্পন্ন হবে। এই কারনে রাজধানী দিল্লির সচিবালয়ের অভ্যন্তরে এক হাই প্রোফাইল ম্যারাথন বৈঠক। সম্প্রতি ইতালি থেকে ফিরে এসে সমস্ত মন্ত্রীদের সঙ্গে বসেন রুদ্ধদার বৈঠকে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুরু করে টানা সাড়ে চার ঘণ্টা ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেই বৈঠক থেকেই সমস্ত মন্ত্রীদের এক কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি— “অতীতে কী হয়েছে ভুলে যান, এবার সম্পূর্ণভাবে ভবিষ্যতের দিকে ফোকাস করুন।” পাশাপাশি তাঁর সাফ নির্দেশ, ‘বিকশিত ভারত ২০৪৭’ যেন শুধু স্লোগান হয়ে না থেকে যায়, তার যথাযথ প্রয়োগ যেন দেশের সর্বত্র প্রতিফলিত হয়।
সুত্র মারফৎ জানা গিয়েছে, এদিনের রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে সরকারের মূল লক্ষ্য হতে হবে সংস্কারের গতি বাড়ানো, জনকল্যাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সরল করে তোলা। মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, প্রতিটি মন্ত্রককে ‘বিকশিত ভারত ২০৪৭’এর লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে।
বৈঠকে আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস নিয়েও কড়া মনোভাব দেখিয়েছেন মোদী। তিনি স্পষ্ট জানান, কোনও সংস্কার বা সরকারি প্রকল্পের কাজ যেন শুধু ফাইলের মধ্যেই বন্দি না থাকে। ফাইল যেন আমলাদের টেবিলে অপ্রয়োজনে আটকে না থাকে, বরং অত্যন্ত দ্রুততার সঙ্গে ফাইল ছাড়তে হবে। এর ফলে সরকারি পরিষেবা আরও গতিশীল ও সরল হবে এবং দেশের নাগরিকেরা তার সরাসরি সুফল পাবেন। মন্ত্রীদের হাতে যে সময়টুকু রয়েছে, তার প্রতিটি সেকেন্ড যাতে ১০০ শতাংশ উৎপাদনশীল কাজে ব্যবহার করা হয়, সেই বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী।

Post Views: 68

Continue Reading

Previous: মোহনবাগানকে পিছনে ফেলে ২২ বছর পর ভারত সেরা ইস্টবেঙ্গল
Next: চাকরির নামে ২০ লক্ষ টাকা আর্থিক প্রতারণা, অভিযুক্ত পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.