Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হায়দরাবাদে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য

হায়দরাবাদে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য

Online Desk জুলাই 2, 2025
Factory-Blast.jpg

ওঙ্কার ডেস্ক: তেলেঙ্গানার হায়দরাবাদে ওষুধ কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ৩৪। সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে সোমবার কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। যার ফলে ৩৫ জনের মৃত্যু হয় এবং জখম হন অনেকে। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

জেলা পুলিশের কর্তা পরিতোষ পঙ্কজ সংবাদ সংস্থাকে বলেন, ‘ধ্বংসাবশেষ থেকে ৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।’ একজন নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিগাচি ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি এবং কাঠামোর ক্ষয়ক্ষতির কারণে ৯০ দিনের জন্য কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে। সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত এই ঘটনার ফলে মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত ব্যক্তিও থাকতে পারে।’ কর্তৃপক্ষ জানিয়েছে যে বিস্ফোরণের সময় ভবনটিতে প্রায় ৬০ জন লোক ছিলেন।

যে শ্রমিকরা এই কারখানায় কাজ করতেন তাঁদের মধ্যে অনেকেই এসেছিলেন ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে। এই ইউনিটটিতে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ তৈরি করা হত, যা ওষুধ, প্রসাধনী এবং খাদ্য শিল্পে কাজে লাগে। একজন বর্ষীয়াণ উদ্ধার কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা যখন স্প্রে ড্রায়ার ব্যবহার করছিলেন তখন চাপ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

Post Views: 142

Continue Reading

Previous: রাম-বাম গুজবে হাওয়া দিয়ে , আক্রান্ত বাম নেতা অনিল দাস এর বাড়িতে দিলীপ ঘোষ
Next: শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.