Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Online Desk জুলাই 2, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আদালত অবমাননার মামলায় বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনাল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার এই সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অন্যতম দোষী গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

কী নিয়ে মামলা হাসিনার বিরুদ্ধে?
গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসে তিনি একাধিক বার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেছেন। তেমনই একটি কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। যেখানে এক নারীকণ্ঠকে বলতে শোনা যায় ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি’। সেখানে ওই নারীকন্ঠ জানান, বাংলাদেশে তাঁর নামে ২২৭টি খুনের মামলা করা হয়েছে। তাই তিনি ২২৭টি খুনের লাইসেন্স পেয়ে গিয়েচছেন। কারণ, একটি খুনের ঘটনায় যে সাজা, ২০০ এর বেশি খুনের ঘটনায়ও সেই সাজা। অনুসন্ধানে নেমে অডিওটি ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে বাংলাদেশের তদন্তকারী সংস্থা জানায়, ওই কন্ঠটি শেখ হাসিনার। শাকিল আহমেদের সঙ্গে তিনি কথা বলেছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানিতে দুজনকে ২৫ মে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, নির্ধারিত দিনে তাঁরা হাজিরা দেননি, কিংবা আইনজীবীর মাধ্যমে কোনও ব্যাখ্যাও দেননি। এর পর সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য বলা হয়। কিন্তু তার পরেও শেখ হাসিনা এবং শাকিল ট্রাইব্যুনালে হাজির হননি। অবশেষে বুধবার এই মামলায় দুজনকে আদালত অবমাননার সাজা শোনাল ট্রাইব্যুনাল।

Post Views: 264

Continue Reading

Previous: হায়দরাবাদে ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য
Next: সুকান্ত অধ্যায়ের অবসান, শমীক যুগের সূচনা ? বঙ্গ বিজেপির নয়া সভাপতি ঘোষণা বৃহস্পতিবার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.