ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে ডুবে গেল ভারতীয় জাহাজ। এবার সেই ঘটনায় মুখ খুলল বিদেশ মন্ত্রক। ঘটনার তিব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক, তার সঙ্গে হামলাকারীদের কঠোর বার্তা ও দিয়েছে দিল্লি। তবে জাহাজে তাহাক সকল ক্রু মেম্বার রা সুস্থ রয়েছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে ভারতীয় তেরঙ্গা পতাকা সোমালিয়া থেকে থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। বুধবার ওই জাহাজ ওমান উপকূলে হরমুজ় প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই তার উপর হামলা হয়। জাহাজটি ডুবে যায়। জাহাজকর্মীদের উদ্ধার করে ওমানের ডিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর বুধবার যে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক নাবিকদের নিশানা করা হয়েই চলেছে। এটা দুর্ভাগ্যজনক। ওই জাহাজের ভারতীয় নাগরিকেরা সুরক্ষিত আছেন। তাঁদের উদ্ধার করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা, অসামরিক নিরপরাধ জাহাজকর্মীদের বিপদে ফেলা এবং সর্বোপরি নৌপথের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো এ বার বন্ধ হওয়া দরকার। ভারত এ বিষয়ে তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করছে।’’
ডুবে যাওয়া জাহাজটির ৫৭ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। বর্তমানে আহতদের চিকিৎসার উদ্দেশে হাসাপাতলে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে, জাহাজের এক আধিকারিক জানিয়েছেন, জাহাজগুলিতে এলপিজি মজুত করা ছিল। হামলা করার ফলে জাহাজ টি বরসড় বিপদের হাত থেকে রক্ষাও পেয়েছে। গত দুই মাসে গোটা হরমুজ প্রণালিতে মোট ১৩ টি জাহাজ পেরল।