Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ছে করোনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা

বাড়ছে করোনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা

Online Desk জুন 11, 2025
20250515_145201.jpg

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে ফের মাথাচড়া দিচ্ছে করোনা ভাইরাস। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মন্ত্রীদের বাধ্যতামূলক ভাবে করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা, এমনটাই খবর সূত্রের।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর দিল্লির বাসভবনে প্রায় ৭০ জন বিজেপি নেতা সাক্ষাৎ করবেন। যাদের মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, সাত সাংসদ এবং বিধায়ক। প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর, প্রধানমন্ত্রী মোদী এদিন সন্ধ্যা ৭:৩০ টায় দলের নেতাদের নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ছাড়িয়েছে ৭,০০০। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশে ৩০৬ টি নতুন কেস নথিভুক্ত হয়েছে এবং ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কেরলের তিন জন, মহারাষ্ট্রের এক জন এবং কর্নাটকের দুই জন।

গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে কেরলে। এই রাজ্যে একদিনে ১৭০ জন নতুন আক্রান্ত হয়েছে। এ ছাড়া গুজরাটে ১১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২২৩ এ। গুজরাটের পরে রয়েছে কর্নাটক, কেন্দ্রের তথ্য অনুসারে এই রাজ্যে ১০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দিল্লিতে ৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং রাজধানী শহরের মোট আক্রান্তের সংখ্যা ৭৫৭ জনে পৌঁছেছে।

Post Views: 242

Continue Reading

Previous: মেট্রোর আদলে হতে চলেছে লোকাল ট্রেন, মুম্বাই দুর্ঘটনার পর নয়া সিদ্ধান্ত রেলের
Next: বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুর মৃত্যু

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.