Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেট্রোর আদলে হতে চলেছে লোকাল ট্রেন, মুম্বাই দুর্ঘটনার পর নয়া সিদ্ধান্ত রেলের

মেট্রোর আদলে হতে চলেছে লোকাল ট্রেন, মুম্বাই দুর্ঘটনার পর নয়া সিদ্ধান্ত রেলের

Online Desk জুন 11, 2025
MUMBAI-RAIL-1.O.png

ওঙ্কার ডেস্ক: সপ্তাহের শুরুতেই মুম্বাইয়ের মুম্বরা থেকে ডিভা স্টেশনের মধ্যবর্তী এলাকায় ভিড় লোকাল ট্রেন থেকে পড়ে যাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কথা মাথায় রেখেই লোকাল ট্রেনে স্লাইডিং দরজা বসানোর কথা জানালেন রেল বোর্ড। মুম্বাই রেল দুর্ঘটনার ২৪ ঘন্টার ভিতরে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তাঁরা। সাধারন নিত্যযাত্রীর সুরক্ষা নিয়ে প্রশাসন যে তৎপর এই ঘোষনার পর তা স্পষ্ট।
৯ জুন মহারাষ্ট্রের মুম্বাই ডিভিশনের মুম্বরা থেকে আসা লোকাল ট্রেন থেকে পরে প্রাণ হারিয়েছিলেন ৬ জন যাত্রী, আহত অনেকে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের সুরক্ষা নিয়ে কী ভাবছে প্রশাসন সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই রেলবোর্ডের তরফ থেকে লোকাল ট্রেনে স্বয়ংক্রীয় দরজা বসানোর কথা জানানো হয়েছিল।
রেলবোর্ড এই স্বয়ংক্রীয় দরজা বসানোর বিস্তারিত প্ল্যান সামনে এনেছেন। বোর্ড কতৃক জানানো হয় দেশের যেসব রুটে গুলিতে নিত্যযাত্রীদের সংখ্যা খুব বেশি, সেই সব রুটে এই অটোমেটিক দরজা ট্রেন কার্যকর করা হবে। নতুন ডিজাইনের এই ট্রেনের কাজ চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হবে বলে জানিয়েছেন। ২০২৬ এর শুরু থেকেই মুম্বাইয়ের চালু করা যাবে এই ট্রেন এমনটাই অনুমান। প্রাথমিক ভাবে মুম্বাই ও পরবর্তী কালে দেশের যে যে ডিভিশনে নিত্যযাত্রীদের ভীড় খুব বেশি সেই সেই ডিভিশনে চালু করা হবে ঐ ট্রেন। দরজা বন্ধ নন-এসি এই ট্রেনে ভেন্টিলেশনের জন্য ট্রেনের ছাদে থাকবে ভেন্টিলেশন ইউনিট। খুলে দেওয়া হবে ভেস্টিবিউলগুলি।
মুম্বাইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিয়ালদাহ ডিভিশনে নিত্যযাত্রীদের ভীড়ও চোখে পড়ার মত। বিশেষ করে শিয়ালদাহ দক্ষিণ বিভাগের ট্রেনগুলিতে নিত্যযাত্রীদের ভীড় হয় । মুম্বাইয়ের পর এই রুটে অটোমেটিক স্লাইডিং দরজা ট্রেন চালু হবার আশা রাখছেন অনেকে। মুম্বাই ঘটনার পর আবারো কোনো দুর্ঘটনার শিকার যাতে এই রুটে না হয় সেইজন্য শিয়ালদাহ ডিভিশনও কিছু পদক্ষেপ গ্রহন করেছে। এই লাইনে ৯ বগির ট্রেনের বদলে ১২ বগি ট্রেন থেকে শুরু করা হয়। শিয়ালদাহ দক্ষিণ সেকশনে বাড়ানো হয় ট্রেনের সংখ্যা। শিয়ালদাহ-নামখানা ও শিয়ালদাহ-বঁনগা লাইনে নজরদারি চলছে। যাত্রীর চাপ বেশি বুঝলেই চালু করা হবে স্পেশাল ট্রেন। নিত্যযাত্রীদের সুরক্ষা নিয়ে বেশ সতর্ক রেল দফতর।

Post Views: 310

Continue Reading

Previous: ফের পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশযাত্রা
Next: বাড়ছে করোনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.