Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুটখার বিভ্রান্তিকর বিজ্ঞাপন কেন? শাহরুখ, অজয়, টাইগারকে তলব

গুটখার বিভ্রান্তিকর বিজ্ঞাপন কেন? শাহরুখ, অজয়, টাইগারকে তলব

Online Desk মার্চ 8, 2025
shahrukh.jpg

ওঙ্কার ডেস্ক: গুটখার বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ, আর তার জেরে বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে তলব করল জয়পুরের জেলা উপভোক্তা কমিশন।

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে শাহরুখের জয়পুর সফরের মধ্যে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৯ মার্চের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গুটখায় জাফরান মেশানো রয়েছে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়, সেই বিষয়ে জবাব চাওয়া হয়েছে। ওই একই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে বলিউড অভিনেতা অজয় দেবগন, টাইগার শ্রফ এবং গুটখা প্রস্তুতকারক সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যানকে। উপভোক্তা অধিকার আন্দোলনের কর্মী যোগেন্দ্র সিং বাদিয়ালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জয়পুরের জেলা উপভোক্তা কমিশনের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা এবং সদস্য হেমলতা আগরওয়াল এই নোটিশ জারি করেছেন।

বিজ্ঞাপনে মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্রে বলা হয়েছে, জেবি ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুটখার ‘প্রতিটি দানায় জাফরান’ রয়েছে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এক কিলোগ্রাম জাফরানের বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা। যেখানে মাত্র পাঁচ টাকায় গুটখার একটি প্যাকেট বিক্রি করা হয়। তাই বিজ্ঞাপনে দেওয়া তথ্য অবাস্তব বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, পণ্যটিতে জাফরান নেই এবং এর সুগন্ধও নেই, তবুও সেলিব্রিটিরা এটিকে সমর্থন করে চলেছেন। যা সম্ভাব্য উপভোক্তাদের প্রভাবিত করতে পারে।
অভিযোগে আরও বলা হয়েছে, এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন শুধু গুটখা সেবনকেই উৎসাহিত করে না বরং স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। কর্তৃপক্ষকে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য অনুরোধ করেছেন।

Post Views: 106

Continue Reading

Previous: নারী দিবস আর দিবসের নারী
Next: নারী দিবসেই নিজের মেয়েকে ছাদ থেকে ফেলে দিলেন বাবা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.