Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

পহেলগাঁও কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Online Desk মে 2, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছিলেন এক মামলাকারী। সেই আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে মামলাকারীকে সতর্ক করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাহিনীর মনোবলে আঘাত করবেন না।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছে, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন প্রত্যেক ভারতীয় হাতে হাত ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বাহিনীর মনোবলে আঘাত করবেন না। বিষয়টির সংবেদনশীলতাকে দেখুন।’ আদালতে মামলাকারী আবেদন জানান, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করে যাতে পহেলগাঁও কাণ্ডের তদন্ত করা হয়। সেই আর্জির প্রেক্ষিতে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, আপনি কি বাহিনীর মনোবল ভেঙে দিতে চাইছেন? শুধু তাই নয় বিচারপতিরা কবে থেকে তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠলেন সেই প্রশ্নও করে আদালত। বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে অবশেষে মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা জানান ওই আইনজীবী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এক নেপালি-সহ ২৬ জন প্রাণ হারিয়েছেন। জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন পাকিস্তান থেকে এসেছিল বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে। তিন জন জঙ্গির স্কেচ প্রকাশ করেছেন তদন্তকারীরা। এই জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। ঘটনার পর থেকে টানা আট দিন সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের বাহিনী। যদিও ভারতের তরফে উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে।

Post Views: 68

Continue Reading

Previous: রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলা জুড়ে, সোমবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস
Next: বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.