Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 25, 2025
20250425_135623.jpg

ওঙ্কার ডেস্ক: বিনায়ক দামোদর সাভারককে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের একটি বেঞ্চ কংগ্রেস নেতাকে সাভারকরের বিরুদ্ধে ভবিষ্যতে অবমাননাকর মন্তব্য না করার জন্য সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে আদালত জানিয়েছে, বিনায়ক দামোদর সাভারকর মহারাষ্ট্রে ‘পূজনীয়’।

এই সংক্রান্ত এক মামলার শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, রাহুল গান্ধী যদি এমন অবমাননাকর মন্তব্য করা জারি রাখেন, তাহলে তাঁকে পরিণতি ভোগ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ‘আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনও বক্তব্য বরদাস্ত করব না। এরপর, কেউ বলবে মহাত্মা গান্ধী ‘ব্রিটিশদের দাস’ ছিলেন।’

আদালত আরও বলেছে, ‘তাঁরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং আপনি তাঁদের সঙ্গে এইভাবে আচরণ করেন…’ এবং সাভারকর সম্পর্কে রাহুলের পূর্বের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে চিহ্নিত করেছে সর্বোচ্চ আদালত। শুক্রবার রাহুলের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক সিংভি।

অন্য দিকে এদিন এই মামলার শুনানির সময় আদালতে ছিলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আহতদের সঙ্গে দেখা করতে এদিন জম্মুকাশ্মীরের অনন্তনাগ গিয়েছেন তিনি।

Post Views: 186

Continue Reading

Previous: মালেগাঁও বিস্ফোরণ মামলা: সাধ্বী প্রজ্ঞা সহ সাত অভিযুক্ত মৃত্যুদণ্ড চাইল এনআইএ
Next: ‘মুসলিম হিসেবে আমি লজ্জিত…’ পহেলগাঁও ঘটনায় অভিনেত্রী হিনা খানের ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.