Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মুসলিম হিসেবে আমি লজ্জিত…’ পহেলগাঁও ঘটনায় অভিনেত্রী হিনা খানের ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক

‘মুসলিম হিসেবে আমি লজ্জিত…’ পহেলগাঁও ঘটনায় অভিনেত্রী হিনা খানের ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক

Online Desk এপ্রিল 25, 2025
huj.png

ওঙ্কার ডেস্ক: ফের নতুন করে অশান্ত ভূস্বর্গ। পহেলগাঁও ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও এখনও স্বাভাবিক নয় কাশ্মীর। সৌন্দর্যের বর্ণনা ভুলে ‘প্রাণহীন’ ভূস্বর্গের বাতাসে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার। এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিজের জন্মভূমি কাশ্মীরে রয়েছেন অভিনেত্রী হিনা খান। সেখান থেকে সন্ত্রাস হামলার প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক দেন অভিনেত্রী।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। ‘ধর্মের নাম করে’ নিরীহ হিন্দু পর্যটকদের নির্বিচারে হত্যা করায় তোলপাড় নেটপাড়া। নাম-পদবীর জেরে নেটদুনিয়ার স্ক্যানারে মুসলিম ধর্মাবলম্বীরা! এমন আবহেই ক্যানসারে আক্রান্ত হিনা খান বললেন, “একজন ভারতীয় এবং সর্বপরি মুসলিম হিসেবে আমি লজ্জিত।” ইনস্টা স্টোরিতে অভিনেত্রী লিখেন, “ভারতের জন্য অন্ধকার দিন। চোখে জল নিয়ে সমবেদনা জানাচ্ছি। বাস্তবটাকে এড়ানো যায় না। একজন মুসলিম হিসেবে আমি আমার সমস্ত হিন্দু ভাইবোন এবং আমার সহ-নাগরিকদের কাছে ক্ষমা চাইছি।” তিনদিন আগেও চেনা ছন্দে ছিল উত্তর ভারতের এই পহেলগাঁও। সেই প্রসঙ্গ হিনা খান আরও বলেন, “আমি মানসিকভাবে বিধ্বস্ত। আর এই যন্ত্রণা প্রত্যেকটা ভারতীয়র। এই ঘৃণ্য ঘটনার তীব্র বিরোধিতা করে সকলের শান্তি কামনা করি।

Post Views: 112

Continue Reading

Previous: সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট
Next: বদলে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত হিন্দি ছবি ‘মালিক’এর রিলিজ ডেট! কবে দেখা যাবে প্রেক্ষাগৃহে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.