Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বদলে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত হিন্দি ছবি ‘মালিক’এর রিলিজ ডেট! কবে দেখা যাবে প্রেক্ষাগৃহে?

বদলে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত হিন্দি ছবি ‘মালিক’এর রিলিজ ডেট! কবে দেখা যাবে প্রেক্ষাগৃহে?

Online Desk এপ্রিল 25, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছরে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার রিলিজ করে। জন্মদিনে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মালিক। জন্মেই না হতে পারলেও, তৈরি হয়ে উঠতে পারে’। ঠিক ছিল বুম্বাদার এই নতুন ছবি পর্দায় আসতে চলেছে আগামী জুন মাসে। ২০শে জুন মুক্তি পেতে চলেছে ‘মালিক’। কিন্তু অনুরাগীদের জন্য রয়েছে অন্য খবর, পিছিয়েছে ‘মালিক’ রিলিজের তারিখ। জুন নয়, জুলাইতে মুক্তি পেতে চলেছে ‘মালিক’। ২০২৫ সালের ১১ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
টিপস ফিল্মস ও নর্দার্ন লাইটস ফিল্মস প্রযোজিত এই ছবিতে বুম্বাদার সঙ্গে থাকছেন রাজকুমার রাও। একেবারে নতুন রূপে ধরা দেবেন এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে, যাঁর চোখে-মুখে ফুটে উঠবে উগ্রতা। অ্যাকশন আর থ্রিলে ভরপুর হবে এই ছবি, তা নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছেন।
পোস্টারে রাজকুমার রাওয়ের হাতে দেখা গেছে এ-কে ৪৭। পুলিশ গাড়ির বনেটে দাঁড়িয়ে রয়েছে গ্যাংস্টার। পোস্টার রিলিজের হতে না হতেই মেলে অভূতপূর্ব সাড়া। শুধু রাজকুমার রাওই নন, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথম রাজকুমার একটি অ্যাকশন-থ্রিলার ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পুলকিত দত্তের পরিচালনায় আসছে থ্রিলার এবং ড্রামা ছবি। ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটির শুটিং হয়েছে।

Continue Reading

Previous: ‘মুসলিম হিসেবে আমি লজ্জিত…’ পহেলগাঁও ঘটনায় অভিনেত্রী হিনা খানের ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক
Next: পহেলগাঁও হামলার মূল চক্রী কী লস্কর-ই-তৈবা চীফ হাফিজ সইদ !

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.