Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অমরনাথ যাত্রার আগে ফের জঙ্গি হামলার হুমকি ! শুরু হচ্ছে “অপারেশন শিবা”

অমরনাথ যাত্রার আগে ফের জঙ্গি হামলার হুমকি ! শুরু হচ্ছে “অপারেশন শিবা”

Online Desk জুন 4, 2025
Amarnath-Yatra.jpg

ওঙ্কার ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হওয়ার এক মাস পর ফের সন্ত্রাসবাদী হুমকি। এবার লক্ষ্য অমরনাথ যাত্রা। তাই ৩৮ দিনের এই তীর্থযাত্রা নিরাপদে মেটাতে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুরু করল- “অপারেশন শিবা”। অমরনাথ যাত্রা চলবে ৩ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতায় ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি গুহা মন্দিরে যাওয়ার জন্য এ এক বন্ধুর পদযাত্রা। ৩ জুলাই শ্রীনগর থেকে বাসে করে তীর্থযাত্রীদের প্রথম দল যাত্রার উদ্দেশ্যে রওনা হবে।

ভক্তদের নিরাপত্তার প্রতিটি দিক দেখেশুনে যাত্রার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রী নিবাস থেকে পুরো রুট পর্যন্ত অভূতপূর্ব ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাত্রা চলাকালীন নিরাপত্তা বাহিনীকে কড়া সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শীর্ষ প্রশাসনিক, পুলিশ এবং আধাসামরিক কর্মকর্তারা ইতিমধ্যেই যাত্রী নিবাসের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেছেন।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে নিরাপত্তার বিষয়টির খুঁটিনাটি দেখা হচ্ছে। রুট, বেস ক্যাম্প এবং সংবেদনশীল এলাকায় ৫০,০০০ এরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টারও ব্যবহার করা হবে। তীর্থযাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য বডি স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা এবং ২৪ ঘন্টা নজরদারি সহ একটি তিন-স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সমস্ত নথিবদ্ধ তীর্থযাত্রীদের RFID ট্যাগ দেওয়া হবে যা তাদের রিয়েল-টাইম ট্র্যাকিং-এ সাহায্য করবে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই গুহা মন্দিরে যাওয়ার রুটের একটি 3D ম্যাপিং করেছে। ঢোকা এবং বেরানোর জায়গার নিরাপত্তা নিরীক্ষাও মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ৫০০ টিরও বেশি কোম্পানি নিয়ে এই রুটটি একটি আটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রুটগুলিতে যাতে জঙ্গিরা নাশকতা চালাতে না পারে তার জন্য অ্যান্টি টেরোরিস্ট বাহিনীও মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার আয়োজন ঠিক রাখতে মক ড্রিলও করা হচ্ছে। ২২ এপ্রিল পহেলগাঁওর জঙ্গি হামলার পর কথা মাথায় রেখে এই অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post Views: 284

Continue Reading

Previous: উত্তর সিকিমে প্রবল ভূমিধ্বস: সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযানে ১৩০ পর্যটক উদ্ধার
Next: রাজ্য বিজেপিতে নানান অসঙ্গতি ! ভোল পাল্টাতে মাঠে নামল দলের কেন্দ্রীয় নেতৃত্ব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.