Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তর সিকিমে প্রবল ভূমিধ্বস: সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযানে ১৩০ পর্যটক উদ্ধার

উত্তর সিকিমে প্রবল ভূমিধ্বস: সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযানে ১৩০ পর্যটক উদ্ধার

Online Desk জুন 4, 2025
SIKIM-RESCUE.jpeg

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: প্রবল ভূমিধ্বস এর জেরে উত্তর সিকিমের লাচেন ও সংলগ্ন পার্বত্য অঞ্চল সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৩০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত লাচেন গ্রামের সঙ্গে সমস্ত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। দুর্গম পথ, চরম আবহাওয়া ও মাটি ধসের আশঙ্কা উপেক্ষা করেই সেনাবাহিনীর জওয়ানরা পায়ে হেঁটে পৌঁছে যান ওই গ্রামে। উদ্ধার করা হয় ১১৩ জন পর্যটককে, যারা দীর্ঘক্ষণ ধরে সেখানে আটকে ছিলেন।
সেনার তরফে জানানো হয়েছে, গত ৩ জুন, বিশেষ সামরিক হেলিকপ্টারের সাহায্যে আরও ৩০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে। ওই পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক ছিলেন বলেও জানা গিয়েছে।
সেনাবাহিনীর এক আধিকারিক জানান, “উদ্ধার অভিযানে আমরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান দল এবং ভারী ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম ব্যবহার করছি। কিন্তু প্রবল বৃষ্টিপাত, অস্থির ভূমিভাগ এবং উচ্চ পার্বত্য অঞ্চলের প্রতিকূলতা আমাদের কাজ কঠিন করে তুলছে।”
এখনও দুর্গম অঞ্চলের বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এলাকায় খাদ্য, ওষুধ ও প্রাথমিক সাহায্য পৌঁছে দিতে শুরু করেছে উদ্ধারকারী দল।

Post Views: 118

Continue Reading

Previous: সিকিমের ধসে চাপা পড়ে মৃত যুবকের শেষকৃত্য সম্পন্ন হল ডামডিম চা বাগানে
Next: অমরনাথ যাত্রার আগে ফের জঙ্গি হামলার হুমকি ! শুরু হচ্ছে “অপারেশন শিবা”

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.