Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের পর হিমাচল, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, উদ্ধার ৪০০ পর্যটক

উত্তরাখণ্ডের পর হিমাচল, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, উদ্ধার ৪০০ পর্যটক

Online Desk আগস্ট 7, 2025
20250807_144430.jpg

ওঙ্কার ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে এবার বিপর্যয় নেমে এল হিমাচল প্রদেশে। বুধবার হিমাচল প্রদেশের কিন্নৌরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের ফলে ভেসে গেল টাংলিং নালার উপরের অস্থায়ী সেতু। হড়পা বানের ফলে আটকে পড়েন বহু পুণ্যার্থী। তড়িঘড়ি উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকারীরা চারশোরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবারও বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ড ও হিমাচলে। ফলে আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তরকাশীর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। কিন্তু হড়পা বানে ঠিক কত জন মানুষ ভেসে গিয়েছেন তার প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। হিমাচল প্রদেশের সোলান জেলার চক্কী মোড়ে হাইওয়ে বন্ধ। ভূমিধসের কারণে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়কও বন্ধ রাখা হয়। ধসের কারণে বন্ধ রয়েছে চণ্ডীগড়-মনালী হাইওয়েও।

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। এর পর থেকে পর্যটকেরা উত্তরাখণ্ডমুখী হন। অনেকে বেছে নেন হিমাচল প্রদেশকে। কিন্তু বুধবার সকালে হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় মেঘভাঙা বৃষ্টি ও তার ফলে হড়পা বান নামে। আচমকা এমন বিপর্যয়ে ভেসে যায় পথের দু’টি সেতু। কিন্নৌর কৈলাস ট্রেকিং রুটে ৪১৩ জন পুণ্যার্থী আটকে পড়েন। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। আটকে পড়া সমস্ত পুণ্যার্থীকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

Post Views: 162

Continue Reading

Previous: এবারে বাংলার ভাষার অধিকার প্রতিবাদ ইস্টবেঙ্গলের
Next: অনলাইনে আলাপ সেরে বিয়ে, ৫ মাস পর জানলেন স্ত্রীর গর্ভে তার প্রেমিকের সন্তান!

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.