Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনলাইনে আলাপ সেরে বিয়ে, ৫ মাস পর জানলেন স্ত্রীর গর্ভে তার প্রেমিকের সন্তান!

অনলাইনে আলাপ সেরে বিয়ে, ৫ মাস পর জানলেন স্ত্রীর গর্ভে তার প্রেমিকের সন্তান!

Online Desk আগস্ট 7, 2025
20250807_152856.jpg

ওঙ্কার ডেস্ক: অনলাইন ঘটকালি সংস্থার মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যুবক। কিন্তু বিয়ের পাঁচ মাস পর তিনি জানতে পারলেন তাঁর স্ত্রীর গর্ভে প্রাক্তন প্রেমিকের সন্তান! এই খবর জানার পর ওই যুবকের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি দ্বারস্থ হন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের। ওই মনোবিদ গোটা ঘটনার কথা সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন।

নিজেকে মনোবিদ হিসেবে পরিচয় দেওয়া ওই বিশেষজ্ঞের দাবি, তাঁর কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এক যুবক। বৈবাহিক সম্পর্ক নিয়ে তিনি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। সমাজ মাধ্যমে ওই মনোবিদ জানিয়েছেন, অনলাইন ঘটকালি সংস্থার মাধ্যমে মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল তাঁর কাছে চিকিৎসা করাতে আসা ওই যুবকের। তবে বিয়ের আগে হবু পাত্রীর বিষয়ে বিশদে খোঁজখবর নেননি। শুধু তাই নয়, ওই তরুণীর পরিবারের তরফেও পাত্রকে পুরনো সম্পর্কের বিষয়ে জানানো হয়নি।

বিয়ে ঠিক হওয়ার মাস খানেকের মধ্যে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বাভাবিক ছন্দে চলছিল জীবন। কিন্তু মাসখানেকের মধ্যেই তাঁর স্ত্রী জানান তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। স্ত্রীর গর্ভে নিজের সন্তান এসেছে ভেবে উচ্ছ্বসিত হয়ে পড়েন যুবক। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় এক অপরিচিত তরুণ ওই যুবককে ফোন করে দেখা করতে চান।তিনি নিজেকে তাঁর স্ত্রীর প্রাক্তন প্রেমিক হিসাবে দাবি করেন। এর পর স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করেন ওই যুবক। স্ত্রীর প্রেমিক হিসেবে পরিচয় দেওয়া যুবক জানান তাঁর স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে তা তাঁর নিজের। শুধু তাই নয়, বিয়ের আগের রাতেও ওই তরুণীর সঙ্গে সঙ্গম করেছিলেন তিনি। এই ঘটনার পর ওই যুবক ভেঙে পড়েন। তিনি মনোবিদের দ্বারস্থ হন। ওই মনোবিদ সমাজ মাধ্যমে গোটা বিষয়টি জানানোর পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন প্রতারণা করা হয়েছে ওই যুবকের সঙ্গে। আর সে কারণে মামলা করা উচিত ওই মহিলার বিরুদ্ধে।

Post Views: 189

Continue Reading

Previous: উত্তরাখণ্ডের পর হিমাচল, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, উদ্ধার ৪০০ পর্যটক
Next: শুল্কযুদ্ধে শেষে বিপাকে পরবে আমেরিকা নিজেই; এমনটাই দাবি ভারতীয় স্টেট ব্যাঙ্কের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.