Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বুধে ওয়াকফ আইনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে

বুধে ওয়াকফ আইনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Online Desk এপ্রিল 16, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। বুধবার এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে। এদিন দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মামলা করেছেন ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এছাড়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। মহুয়ার আবেদনে বলা হয়েছে যে নতুন আইনটি সংবিধানের অনুচ্ছেদ ১৪ (আইনের দৃষ্টিতে সমতা), ১৫(১) (বৈষম্যহীনতা), ১৯(১)(ক) এবং (গ) (বাকস্বাধীনতা এবং সংঘবদ্ধতার স্বাধীনতা), ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার), ২৫ এবং ২৬ (ধর্মের স্বাধীনতা), ২৯ এবং ৩০ (সংখ্যালঘু অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করেছে। তৃণমূল সাংসদ আইনটিকে সম্পূর্ণরূপে বাতিল করার আর্জি জানিয়েছেন। এছাড়া আইনটিকে চ্যালেঞ্জ করেছেন যারা তাদের মধ্যে রয়েছে কংগ্রেস, জনতা দল ইউনাইটেড, আম আদমি পার্টি, ডিএমকে এবং সিপিআই। মামলা করেছে জমিয়ত উলেমা হিন্দ এবং অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো ধর্মীয় সংগঠন এবং এনজিও।

উল্লেখ্য, দীর্ঘ বিতর্কের পর লোকসভা এবং রাজ্যসভায় চলতি মাসের শুরুতে ওয়াকফ সংশোধনী বিলটি পাস করে মোদী সরকার। সংসদের উভয় কক্ষে বিলটি পাস হয়ে যাওয়ার পর সেটি পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। দেশের সাংবিধানিক প্রধান বিলটিতে সই করে দেওয়ার ফলে সেটি বর্তমানে আইনে পরিণত হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আগে থেকেই সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই আইন সংখ্যালঘু মুসলিমদের অধিকারে হস্তক্ষেপ করবে। তাছাড়া সংবিধানের মৌলিক অধিকারকেও এই আইন লঙ্ঘন করছে বলে দাবি বিরোধীদের। এখন সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ জানায় সেদিকেই নজর সবার।

Post Views: 148

Continue Reading

Previous: অযোধ্যার রাম মন্দিরে বোমা হামলার হুমকি, দায়ের এফআইআর
Next: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.