Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের, বিশ্বকে বার্তা দেবে সাত প্রতিনিধি দল

সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের, বিশ্বকে বার্তা দেবে সাত প্রতিনিধি দল

Online Desk মে 17, 2025
20250517_124620.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর গোটা দেশ ক্ষোভে ফুঁসে উঠেছিল। সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিতে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। যার ফলে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি প্রসঙ্গে এবার বিশ্বকে বার্তা দেবে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সাতটি প্রতিনিধি দল গঠন করা হবে। যারা অপারেশন সিঁদুর এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চলমান লড়াইয়ের কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের এবং গুরুত্বপূর্ণ দেশগুলিতে সফর করে বলবেন। সর্বদলীয় প্রতিনিধিদলগুলি ভারতের জাতীয় ঐক্য এবং সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতি জোরালো ভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে।

বিভিন্ন দলের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট কূটনীতিবিদরা প্রতিটি প্রতিনিধিদলে থাকবেন। যে সাতটি প্রতিনিধি দল গঠন করা হবে সেগুলির নেতৃত্বে থাকবেন শশী থারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পান্ডা, (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি), শ্রীকান্ত একনাথ শিন্ডে (শিবসেনা)।

তাৎপর্যপূর্ণ ভাবে এক প্রতিনিধি দলের নেতৃত্বে রাখা হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে। অপারেশন সিঁদুরের পরে যিনি কেন্দ্রের প্রশংসা করে নিজের দলের অন্দরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

Post Views: 101

Continue Reading

Previous: ১০ লক্ষ প্যালেস্টাইনিকে লিবিয়ায় স্থানান্তর করবেন ট্রাম্প?
Next: কেরিয়ারে সেরা পারফরম্যান্স নীরজের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.