Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১০ লক্ষ প্যালেস্টাইনিকে লিবিয়ায় স্থানান্তর করবেন ট্রাম্প?

১০ লক্ষ প্যালেস্টাইনিকে লিবিয়ায় স্থানান্তর করবেন ট্রাম্প?

Online Desk মে 17, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ‘দখল’ করার কথা বলেছিলেন। এবার যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল থেকে প্রায় দশ লক্ষ প্যালেস্টাইনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এমনটাই দাবি রিপোর্টে।

এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে এনবিসি নিউজ শুক্রবার রিপোর্টে দাবি করেছে, পরিকল্পনাটি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন’ এবং ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সাথে এটি নিয়ে আলোচনা করেছে। উল্লেখ্য, লিবিয়ার কয়েক হাজার কোটি টাকার তহবিল দীর্ঘ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আটকে রেখেছে বলে অভিযোগ। রিপোর্টে দাবি করা হয়েছে, লিবিয়ার সরকার প্যালেস্টাইনিদের পুনর্বাসন দিতে রাজি হয়ে গেলে তার বিনিময়ে হোয়াইট হাউস ওই তহবিল ছেড়ে দিতে পারেন।

তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। বিষয়টি নিয়ে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, রিপোর্টটি “অসত্য”। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে তিনি প্যালেস্টাইনিদের লিবিয়ায় স্থানান্তরের বিষয়ে কোনও আলোচনা সম্পর্কে অবগত নন। বাসেম নাইম নামের একজন এনবিসি নিউজকে বলেন, ‘প্যালেস্টাইনিদের শেকড় মাতৃভূমিতে প্রোথিত, স্বদেশের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে এবং তাদের মাতৃভূমি, তাদের পরিবার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যেকোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত।’ লিবিয়ার সরকার তাদের সম্মতি ছাড়াই অভিবাসীদের বহিষ্কারের জন্য লিবিয়ার ভূখণ্ড ব্যবহারকে প্রত্যাখ্যান করেছে।

Post Views: 128

Continue Reading

Previous: সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে, কমবে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া অফিস
Next: সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের, বিশ্বকে বার্তা দেবে সাত প্রতিনিধি দল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.