Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ‘বিশ সাল বাদ’ বদলার স্বপ্ন পুড়ে ছাই,৬ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

‘বিশ সাল বাদ’ বদলার স্বপ্ন পুড়ে ছাই,৬ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Online Desk নভেম্বর 19, 2023
India-vs-Australia-ICC-world-Cup-2023-Final-Match-Innings-Break-1.jpg

অঞ্জন চট্টোপাধ্যায় :সব আশা প্রত্যাশা পুড়ে ছাই। সৌরভের দলের পুনরাবৃত্তি রোহিতের ভারতের। ২০০৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়া হল না। ভারতের মাটিতে ভারতের ১ লাখের উপর ক্রিকেট অনুরাগীদের গর্জন সবরমতী নদীতে ফেলে দিয়ে ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতকে হারালো ৭ উইকেটে।আবারও তারা দেখালো বিশ্বকাপ এলে তাঁদের আসল রূপ দেখা যায়। এদিন যদিও ব্যাটিং করতে চেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হারলেও প্যাট কামিন্স ভারতকে ব্যাটিং করতে পাঠান। পিচ না বুঝে রোহিত সহ ভারতীয় ব্যাটাররা ভুলভাল শট খেললেন তার গাফিলতি দিতে হল।৫০ ওভারের ম্যাচে ২৪১ রানের টার্গেট অস্ট্রেলিয়ার মতো দলের কাছে বড় কিছু নয়। ৫ বারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের গভীরতা রীতিমতো ঈর্ষণীয়। তবে এবারের ওডিআই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রান করার পর ১০০ রানে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচের মতো যদি বোলিং হয়, তাহলে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে ভারত। না হলে অস্ট্রেলিয়া ষষ্ঠ খেতাব জিতবে।দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে লক্ষাধিক দর্শকের সামনে খেলার চাপ সত্ত্বেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুটা খারাপ করেনি ভারত। রোহিতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি বড় স্কোরের জন্য তৈরি। কিন্তু অপর ওপেনার শুবমান গিল ছন্দে ছিলেন না। ম্যাচের পঞ্চম ওভারেই আউট হয়ে যান এই তরুণ ব্যাটার। তিনি করেন মাত্র ৪ রান। এরপর বিরাট ও রোহিতের জুটিতে যোগ হয় ৪৬ রান। ৩১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান রোহিত। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। গ্লেন ম্যাক্সওয়েলের বলে অসাধারণ ক্যাচ নিয়ে ভারতের অধিনায়ককে ফেরান ট্রেভিস হেড। পরপর ২ ম্যাচে শতরান করা শ্রেয়াস আইয়ার ৪ বল খেলে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান। ৬৩ বলে ৫৪ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ১০৭ বলে ৬৬ রান করেন রাহুল। তাঁর ইনিংসে ছিল মাত্র ১টি বাউন্ডারি। অপর প্রান্তে পরপর উইকেট পড়তে দেখে ধৈর্য ধরে ব্যাটিং করেন রাহুল। কিন্তু তিনি বিরাটের পর সেভাবে আর কারও সাহায্য পেলেন না। ৯ রান করেই আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। ১৮ রান করেন সূর্যকুমার যাদব। মহম্মদ শামি করেন ৬ রান। জসপ্রীত বুমরা করেন ১ রান। ১০ রান করেন কুলদীপ যাদব। ৯ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে গতি ও বাউন্স কম দেখে প্রথম পাওয়ার প্লে-তেই ম্যাক্সওয়েলকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিকল্পনা সফলও হয়। যদিও ভারতীয় বোলিং বিশেষ করে সামি আশা দেখাতে শুরু করেন। ডেভিড ওয়ার্নার ৭ রান করে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর বুমরাহর ডেলিভারিতে ১৫ রানে ফিরলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথকেও ৪ রানের মাথায় ফেরান বুমরাহ। তবে টেভিশ হেড টিকে ছিলেন। তিনি মার্নস লাবুসেনকে নিয়ে আসতে আসতে দলকে টেনে নিয়ে যান। আর অস্ট্রেলিয়াকে ট্রফি এনে দিলেন। ২০১১ সালের পরে ট্রফি এল না ভারতের। ২০১৫ সালের পরে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

Post Views: 144

Continue Reading

Previous: আমন্ত্রণই পেলো না ৮৩ বিশ্বজয়ী দল, হতাশ কপিল দেব
Next: ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছিলেন কামিন্স

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.