Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের ডেকে পাঠালেন মোদী সরকার

ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের ডেকে পাঠালেন মোদী সরকার

Online Desk ডিসেম্বর 24, 2025
yunus-modi.png

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে আবার তলব করল বিদেশ মন্ত্রক। একই সপ্তাহে এই নিয়ে দু’বার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডাকল ভারত। মঙ্গলবারই ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার কিছু ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল নরেন্দ্র মোদী সরকার।
ঠিক কী কারণে ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ফের তলব করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই গত সপ্তাহে হামিদুল্লাকে তলব করে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে ভারত সরকার। তারপর
পর পর দুই বার বাংলাদেশ ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠায়।
বাংলাদেশের কিছু নেতার ভারতবিরোধী মন্তব্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে ভারতীয় হাইকমিশন এবং উপহাইকমিশনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তার পরে বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশের একাধিক ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। অন্য দিকে, ভারতেও ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদের আঁচ এসে পড়েছে ভারতেও। দিল্লি কলকাতার রাস্তা প্রতিবাদে মুখ হয়েছে। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং কলকাতার উপদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন। এরপরই আবারও বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে আবার তলব করল বিদেশ মন্ত্রক।

Post Views: 253

Continue Reading

Previous: পরীক্ষার প্রশ্নে ‘মুসলিমদের উপর অত্যাচার’ প্রসঙ্গ, সাসপেন্ড জামিয়া মিলিয়ার অধ্যাপক
Next: ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী, এক সপ্তাহ পর মহিলাকে গুলি করে থানায় আত্মসমর্পণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.