Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী, এক সপ্তাহ পর মহিলাকে গুলি করে থানায় আত্মসমর্পণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী, এক সপ্তাহ পর মহিলাকে গুলি করে থানায় আত্মসমর্পণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

Online Desk ডিসেম্বর 24, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: দাম্পত্য কলহের কারণে প্রায় এক বছর ধরে পৃথক ভাবে থাকছিলেন বালামুরুগান এবং তাঁর স্ত্রী ভুবনেশ্বরী। কিন্তু সম্প্রতি বালামুরুগানকে ডিভোর্সের নোটিশ পাঠান ভুবনেশ্বরী। সেই নোটিশ পাওয়ার এক সপ্তাহ পর স্ত্রীকে গুলি করে খুন করলেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বালামুরুগান।

রিপোর্ট অনুসারে ৪০ বছর বয়সী বালামুরুগান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই ব্যক্তি। কিন্তু গত চার বছর ধরে কর্মহীন ছিলেন। অন্য দিকে ৩৯ বছর বয়সী ভুবনেশ্বরী ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিসট্যান্ট ম্যানেজার ছিলেন। সূত্রের খবর, ২০১১ সালে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাঁরা বেঙ্গালুরুতে চলে আসেন। দুজনেই তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা। দাম্পত্য কলহের কারণে তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছিলেন। ওই মহিলা সন্তানদের সঙ্গে রাজাজিনগরে থাকতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সন্দেহ করতেন, তাঁর স্ত্রী অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যার ফলে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হত।

সপ্তাহ খানেক আগে, ভুবনেশ্বরী বালামুরুগানকে ডিভোর্সের নোটিশ পাঠান। গোটা বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। মঙ্গলবার, বালামুরুগান তাঁর স্ত্রীর গতিবিধি নজরে রেখেছিলেন। ভুবনেশ্বরী কাজ থেকে ফেরার সময় সন্ধ্যা ৬.৩০ নাগাদ তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান বালামুরুগান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের ডেকে পাঠালেন মোদী সরকার
Next: হাসিনার দল ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্পুর্ণ নয়; চাপ অন্তবর্তী সরকারের উপর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.