Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়ের বিরুদ্ধে ‘মুনলাইটিং’-এর অভিযোগ; ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা প্রশাসনের

নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়ের বিরুদ্ধে ‘মুনলাইটিং’-এর অভিযোগ; ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা প্রশাসনের

Online Desk অক্টোবর 24, 2025
mehul-goswami.png

ওঙ্কার ডেস্ক: নিউ ইয়র্কে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে মুনলাইটিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মেহুল গোস্বামী। তিনি নিউ ইয়র্ক রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের একজন কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। একই সময়ে তিনি গোপনে একটি বেসরকারি সেমিকনডাক্টর কোম্পানি গ্লোবাল ফাউন্ডারিস-এর সঙ্গেও যুক্ত ছিলেন এবং অতিরিক্ত কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, সরকারি চাকরির সময় গোস্বামী সরকারি সরঞ্জাম ব্যবহার করে এই কাজ করেছিলেন তিনি।
তদন্তে পাওয়া গেছে, গোস্বামী প্রায় ৫০ হাজার মার্কিন ডলার যা ভারতীয় রুপিতে প্রায় ৪৩ লক্ষ টাকা উপার্জন করেছিলেন। এর কারণেই মেহুলের বিরুদ্ধে রাজ্য সরকারের ফান্ডের অপব্যবহারের মামলা দায়ের করা হয়েছে। নিউ ইয়র্ক রাজ্যের ইনস্পেক্টর জেনারেল লুসি ল্যাং জানিয়েছেন, “সরকারি দায়িত্ব পালন করার সময় অন্য কাজ করা জনসেবার প্রতি বিশ্বাসঘাতকতা। এই কাজের মাধ্যমে সরকারি সংস্থার প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ”।
নিউ ইয়র্কের সংবাদ মাধ্যম অনুসারে খবর, শেরিফ অফিস ও ইনস্পেক্টর জেনারেলের যৌথ তদন্তের পর মেহুল গোস্বামীকে ১৫ অক্টোবর গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই ঘটনায় সংশ্লিষ্ট আদালত ও স্থানীয় প্রশাসন ঘটনার সঠিক তদন্তে তৎপর রয়েছে।
গোস্বামীর এই ঘটনার পর নিউ ইয়র্ক রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের বাকি কার্যাকলাপ এবং অনান্য কর্মচারীদের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। মুনলাইটিংয়ের এই ঘটনা নতুন করে তথ্য প্রযুক্তিতে স্বচ্ছতার আলোচনাকে উসকে দিয়েছে। নিউ ইয়র্ক রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা বলছেন, রিমোট ওয়ার্ক এবং অতিরিক্ত কাজের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

Post Views: 138

Continue Reading

Previous: ভোটমুখী বিহারে দাঁড়িয়ে আরজেডি ও কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর
Next: বীরভুমে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা; এলাকায় আতঙ্ক

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.