Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভোটমুখী বিহারে দাঁড়িয়ে আরজেডি ও কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

ভোটমুখী বিহারে দাঁড়িয়ে আরজেডি ও কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk অক্টোবর 24, 2025
narendra-modi-bihar.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে একযোগে কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের সমস্তিপুরের জনসভা থেকে তিনি ইন্ডিয়া জোটকে আক্রমণ শানান। এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেন আরজেডি ও কংগ্রেস বিহারের মানুষের ভবিষ্যত নিয়ে নয়, বরং নিজেদের পরিবারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে চিন্তিত।

শুক্রবার সমস্তিপুরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘আপনারা যেমন সমৃদ্ধশালী বিহার চান, এনডিএ তেমন বিহার তৈরি করার জন্য বিশ্বাসের সঙ্গে একজোট হয়েছে। আমাদের কাছে কাঙ্খিত বিহারের তরুণ প্রজন্মের সোনালী ভবিষ্যত। কিন্তু আরজেডি আর কংগ্রেস এমন চায় না। এই দুই দল নিজেদের পরিবারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে চিন্তিত।’ এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, ‘এই কারণে তারা বিহারের তরুণদের সামনে মিথ্যার নতুন রেকর্ড গড়ছে, তারা ভাবছে তাদের প্রত্যেক মিথ্যাকে বিহারের যুবকরা বিশ্বাস করে নেবে।’ আরজেডি শাসনকালে মাওবাদীদের সক্রিয়তা বেড়েছিল বলে অভিযোগ করেন মোদী। মাওবাদীদের জন্য লোকেরা বাইরে বেরোতে পারতেন না বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, আগামী বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। ২৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১২১টিতে, বাকিগুলিতে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। দ্বিতীয় দফার ক্ষেত্রে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর।

Continue Reading

Previous: নভেম্বরেই ভোটার তালিকা সংশোধন , বাংলার সিইও-র সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
Next: নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়ের বিরুদ্ধে ‘মুনলাইটিং’-এর অভিযোগ; ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা প্রশাসনের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.