Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

Online Desk মার্চ 11, 2026
20260311_180337.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধে মৃত্যু হয়েছে দুই ভারতীয়র। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে, চলমান পশ্চিম এশিয়ার সংঘর্ষের মাঝে বর্তমানে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের জ্বালানি ভূরাজনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। ইরানের দক্ষিণ উপকূলঘেঁষা এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রায় ১০০ তেলবাহী ট্যাংকার যাতায়াত করে। বিশ্বের মোট জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে হামলা চালানোর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে গিয়েছে। কারণ ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, এই পথে যাতায়াত করা জাহাজে হামলা চালানো হতে পারে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে। প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল বাজার থেকে অমিল।

এই পরিস্থিতিতে বাজারে বিকল্প পথে তেল সরবরাহ জারি রাখার চেষ্টা করছে সৌদি আরব। পূর্ব–পশ্চিম পাইপলাইন ব্যবহার করে তেল পাঠানোর পরিকল্পনা করেছে। এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরতীরের বন্দর ইয়ানবুতে তেল পাঠানো হয়। সেখান থেকে জাহাজে বিভিন্ন দেশে তেল পাঠানো সম্ভব। এই পরিকল্পনা অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল যাবে দেশটির পশ্চিমাঞ্চলের শোধনাগারে। বাকি প্রায় ৫০ লাখ ব্যারেল আন্তর্জাতিক বাজারে রফতানি করা হবে।

Post Views: 16

Continue Reading

Previous: কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর
Next: তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

সম্পর্কিত গল্প

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026

You may have missed

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
20260311_180337.jpg

পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.