ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার চণ্ডীগড় বিমানবন্দরে চরম উত্তেজনা। ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আচমকা আগুন লেগে যায়। ঘটনার জেরে তড়িঘড়ি সমস্ত যাত্রীদের বিমান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। বিমানবন্দর সূত্রে খবর, হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী এক বিমানে এই বিপত্তি ঘটে। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “৫ মে হায়দরাবাদ থেকে চণ্ডীগড় পৌঁছনোর পর ইন্ডিগোর ৬ই ১০৮ বিমানটি যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগার খবর মেলে।”
ইতিমধ্যে তাদের তরফ থেকে জানানো হয়, “সুরক্ষার খাতিরে তৎক্ষণাৎ যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। সমস্ত যাত্রীকেই সুস্থ অবস্থায় টার্মিনালে নিয়ে আসা হয়েছে। আমাদের কর্মীরা তাঁদের দেখাশোনা করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরেই বিমানটিকে পুনরায় উড়ানের অনুমতি দেওয়া হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে।” তবে বিমান রক্ষক দের উপস্থিত বিদ্যার জরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।