Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘জল বন্ধ মানেই যুদ্ধ!’ শিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দূতাপাকিস্তানের, বন্ধ বাণিজ্য-ভিসা, বাসেও ছাঁটাই

‘জল বন্ধ মানেই যুদ্ধ!’ শিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দূতাপাকিস্তানের, বন্ধ বাণিজ্য-ভিসা, বাসেও ছাঁটাই

Online Desk এপ্রিল 24, 2025
Indo-Pak.jpg

ওঙ্কার ডেস্ক: সিন্ধু জলচুক্তি স্থগিতের ঘোষণার পর রীতিমতো কড়া সুরে পাল্টা জবাব দিল পাকিস্তান। জলপ্রবাহে বাধা দেওয়া হলে সেটিকে ‘যুদ্ধ’ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। শুধু তাই নয়, শিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান সরকার। পাশাপাশি, দু’দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যও স্থগিত করেছে ইসলামাবাদ। এমনকি ভারতকে তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যের জন্যও নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা।
১৯৭২ সালের ঐতিহাসিক শিমলা চুক্তি, যা ১৯৭১-র যুদ্ধ-পরবর্তী শান্তির অন্যতম মূল ভিত্তি ছিল, তাকেও ‘স্থগিত রাখা’ হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল, যুদ্ধবিরতির সময় যে বাহিনী যেখানে ছিল, তারা সেখানেই থাকবে এবং একতরফাভাবে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করা যাবে না।
ভারতের বিদেশ মন্ত্রক বুধবার রাতে জানায়, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। এর পরেই ইসলামাবাদের এই পাল্টা প্রতিক্রিয়া। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দু’ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে শাহবাজ় শরিফের সরকার এক বিবৃতি জারি করে জানায়, ভারতীয় উড়ান সংস্থাগুলিও আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
বাতাস গরম হচ্ছে কূটনৈতিক অঙ্গনেও। নয়াদিল্লির ঘোষণায়, পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করে দেশে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে। একইসঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকেও প্রতিরক্ষা আধিকারিকদের ফিরিয়ে আনার কথা জানানো হয়েছে। দুই দেশের দূতাবাসেই কূটনীতিকের সংখ্যা কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ দিন বিকেলে ইসলামাবাদ থেকেও একই ঘোষণার পুনরাবৃত্তি করা হয়। ৩০ এপ্রিলের মধ্যে ভারতীয় দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা আধিকারিকদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে শাহবাজ় সরকার।
ওয়াঘা সীমান্তও বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে, ‘সার্ক’ ভিসা বাতিল। যে ভারতীয়রা ওই ভিসায় পাকিস্তানে গিয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ।
উল্লেখযোগ্য ভাবে, ভারতের তরফেও বুধবার রাতেই সীমান্ত বন্ধ ও ভিসা বাতিলের নির্দেশ জারি হয়েছে।
উত্তেজনার পারদ চড়ছে দুই দেশের সীমান্ত, কূটনীতি ও বাণিজ্যিক স্তরেও। একের পর এক কড়া পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় ফের এক বার অনিশ্চয়তার ছায়া ঘনাল বলেই মনে করছেন কূটনীতিকরা।

Continue Reading

Previous: উধমপুর এনকাউন্টার : কাশ্মীরে শহিদ নদিয়ার বীর জওয়ান, টুইটে শোকপ্রকাশ মহুয়া মৈত্রের
Next: পাকিস্তানে আটক BSF জওয়ান, ফেরাতে তৎপর ভারত, রাজি নয় পাক-রেঞ্জার্স

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.