Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • উধমপুর এনকাউন্টার : কাশ্মীরে শহিদ নদিয়ার বীর জওয়ান, টুইটে শোকপ্রকাশ মহুয়া মৈত্রের

উধমপুর এনকাউন্টার : কাশ্মীরে শহিদ নদিয়ার বীর জওয়ান, টুইটে শোকপ্রকাশ মহুয়া মৈত্রের

Online Desk এপ্রিল 24, 2025
Bengali-solder_Udhampur.jpg

ওঙ্কার ডেস্ক : ফের রক্তাক্ত কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর একদিনের ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় অঞ্চলে শুরু হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই। এনকাউন্টারে শহিদ হলেন এক বাঙালি সেনা, নদিয়ার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ।

সেনার তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ান ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন। এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেনার ‘হোয়াইট নাইট কোর’-এর পক্ষ থেকে এক্স হ্যান্ডেল-এ জানানো হয়েছে, ‘‘কর্তব্যপালনে ঝন্টু আলি শেখের সাহসিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’’

গোটা দুধু-বসন্তগড় অঞ্চলে এখনও চলছে সেনা অভিযানে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, পাল্টা জবাবে মুখতোড় গুলিবর্ষণ শুরু করেছে ভারতীয় বাহিনী।

নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র প্রথম খবরটি জানান তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি লেখেন, “কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। অমর রহে।”

প্রসঙ্গত, মঙ্গলবারই জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসর এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন, যাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। হামলায় গুরুতর আহত অনেকেই। এরপর থেকেই উপত্যকার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি ও এনকাউন্টার অভিযান।

উদ্ধত সীমান্তের আবহে, ফের এক বাঙালি সন্তানের রক্তে রঞ্জিত হল দেশের মাটি। ঝন্টু আলি শেখের আত্মত্যাগ যেন অরণ্যে নয়, বরং অনুপ্রেরণা হয়ে ওঠে আগামী প্রজন্মের কাছে।

Continue Reading

Previous: ‘জঙ্গিদের উচিৎ শিক্ষা দেওয়া হবে’, পহেলগাঁওয়ে হামলা প্রসঙ্গে বললেন মোদী
Next: ‘জল বন্ধ মানেই যুদ্ধ!’ শিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দূতাপাকিস্তানের, বন্ধ বাণিজ্য-ভিসা, বাসেও ছাঁটাই

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.