Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শেষকৃত্যের আগে ‘বেঁচে উঠলেন’ মধ্যপ্রদেশের ৭০ বছর বয়সী ব্যক্তি

শেষকৃত্যের আগে ‘বেঁচে উঠলেন’ মধ্যপ্রদেশের ৭০ বছর বয়সী ব্যক্তি

Online Desk নভেম্বর 7, 2025
ambulance.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারের লোকজন ধরেই নিয়েছিলেন তাঁর মৃত্যু হয়েছে। সেই মতো ৭০ বছর বয়সী বৃদ্ধের শেষকৃত্যের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন বাড়ির লোক। কিন্তু দেহের শেষ কাজের আগে তিনি শ্বাস নিলেন। আর এর ফলে মুহূর্তের মধ্যে শোকের পরিবেশ বদলে গেল আনন্দে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম মাখনলাল বৈদ। তাঁর ছেলে সঞ্জয় বৈদ জানান, তাঁর বাবাকে গত ১ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার সফলও হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে তাঁর অবস্থার অবনতি হয়। ফলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর, তাঁর পরিবার বিশ্বাস করতে শুরু করে, যে তাঁর মৃত্যু হয়েছে।

সঞ্জয় বৈদ বলেন, এর পর ‘আমি সমাজ মাধ্যমে আমার বাবার মৃত্যুর খবর জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম। সেই সঙ্গে শেষকৃত্যের বিবরণও জানিয়েছিলাম। আমরা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতে শুরু করি। আত্মীয়স্বজন এবং পরিচিতরা বাড়িতে আসতে শুরু করেন।’ তাঁর দাবি, বাড়িতে আনার আধ ঘন্টার মধ্যে, তাঁর বাবা আবার শ্বাস নিতে শুরু করেন। গোটা ঘটনাকে অলৌকিক আখ্যা দিয়ে সঞ্জয় বৈদ বলেন, তাঁর বাবা বাড়িতে সুস্থ হয়ে উঠছেন। তাঁর আরও সংযোজন, ‘আমরা বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’ পাশাপাশি তাঁর বাবা যে সুস্থ হচ্ছেন, তা জানিয়ে সমাজ মাধ্যমে আরও একটি বার্তা ভাগ করে নিয়েছেন।

Post Views: 196

Continue Reading

Previous: বিএসএফ ও আরপিএফের তৎপরতায় গ্রেফতার চোরাচালানকারী, ৩০ লক্ষ টাকারও বেশি সোনা উদ্ধার
Next: প্রকাশ্যে ‘জিদ্দি ইশক’এর ট্রেলার, ‘মেহুল’ আর ‘বাবাই দা’র সঙ্গে কতটা মিল রয়েছে চরিত্রে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.