Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ্যে ‘জিদ্দি ইশক’এর ট্রেলার, ‘মেহুল’ আর ‘বাবাই দা’র সঙ্গে কতটা মিল রয়েছে চরিত্রে?

প্রকাশ্যে ‘জিদ্দি ইশক’এর ট্রেলার, ‘মেহুল’ আর ‘বাবাই দা’র সঙ্গে কতটা মিল রয়েছে চরিত্রে?

Online Desk নভেম্বর 8, 2025
dfg.png

ওঙ্কার ডেস্ক: প্রায় বছর পাঁচ আগে বাংলা ছবিতে ‘মেহুল’ আর ‘বাবাই দা’ চরিত্রে পর্দায় ঝড় তুলেছিলেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ‘পরিণীতা’ ছবির ছাপ আজও সকলের মনে গেঁথে রয়েছে। এবার বহু অপেক্ষার পর সেই ছবিরই হিন্দি রিমেক আসছে। পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তীই। উল্লেখ্য, রাজের পরিচালনায় এটিই প্রথম হিন্দি সিরিজ, নাম ‘জিদ্দি ইশক’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার।
সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে দর্শক মনে। ট্রেলারের শুরুতে ‘মেহুল’ ও ‘বাবাই দা’র সেই ভালোবাসা, রসায়ন, আবির খেলার মতো নানা চেনা দৃশ্য রয়েছে, এই সিরিজের ক্লাইম্যাক্স যে বেশ অন্যরকম তা কিছুটা আন্দাজ করাই যাচ্ছে। শুধু তাই নয়, সিরিজে অদিতি পোহানকারের চরিত্রের নাম ‘মেহুল’ থাকলেও বদলেছে পরমব্রতর চরিত্রের নাম। ‘বাবাই দা’র বদলে তা হয়েছে এই সিরিজে নাম দেওয়া হয়েছে ‘শেখর দা’। প্রথমের দিকে ‘পরণীতা’র সঙ্গে মিল খুঁজে পেলেও এই সিরিজে হঠাৎই দেখা যায় দার্জিলিংয়ের প্রেক্ষাপট। সেখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।
রাজের এই সিরিজে রয়েছে একাধিক বাঙালি অভিনেতা-অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছে লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, বরখা বিস্ত সেনগুপ্ত, রিয়া সেন প্রমুখ। অদিতির বন্ধুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রীতি সরকার। আগামী ২১ নভেম্বর জিয়ো হটস্টারের পর্দায় দেখা যাবে রাজের এই হিন্দি সিরিজ।

Post Views: 119

Continue Reading

Previous: শেষকৃত্যের আগে ‘বেঁচে উঠলেন’ মধ্যপ্রদেশের ৭০ বছর বয়সী ব্যক্তি
Next: উইকেন্ডে বইছে শীতের হাওয়া, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.