Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইন্টার কাশি ম্যাচ ড্র, আই লিগ চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়লো মহমেডানের

ইন্টার কাশি ম্যাচ ড্র, আই লিগ চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়লো মহমেডানের

Online Desk মার্চ 31, 2024
IMG_6112.JPG

স্পোর্টস ডেস্ক: ইন্টার কাশি’র বিরুদ্ধে ড্র করল মহমেডান স্পোর্টিং ক্লাব। নৈহাটি স্টেডিয়ামে শনিবার ইন্টার কাশি’র বিরুদ্ধে ১-০ গোলে জিতল সাদা-কালো ব্রিগেড। এ দিন বিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলের সৌজন্যে ইন্টার কাশি’কে হারাল আন্দ্রে চেরনিশভের প্রশিক্ষণাধীন দল।
এ দিন ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যে লিড নেয় মহমেডান ক্লাব। কাউন্টার অ্যাটাকের সময় পেনাল্টি বক্সের সামনে থেকে গোলার মতো একটি শট মারেন আলেক্সিস। যা বিপক্ষ ফুটবলার সন্দীপ মান্ডি’র পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ইন্টার কাশি’র বিরুদ্ধে এ দিন শুরু থেকেই গতিময় ফুটবল খেলছিলেন মহমেডান ফুটবলাররা। নিজেদের মধ্যে ছোট-বড় পাস খেলে ঝড়ের গতিতে আক্রমণে উঠছিলেন লালহানসাঙ্গা-কাশিমভ’রা। কিন্তু বিপক্ষকে একের পর এক পরীক্ষার মুখে ফেললেও প্রথমার্ধে আর গোল ব্যবধান বাড়াতে পারেননি তাঁরা।

প্রথমার্ধে মাঝমাঠ নির্ভর ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে উইং নির্ভর ফুটবল খেলে মহমেডান। যার ফলে আরও চাপে পড়তে দেখা যায় কাশি’কে। ৬২ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মহমেডান কিন্তু দুর্ভাগ্যবশত তা নষ্ট হয়ে যায়। পেনাল্টি বক্সের সামনে থেকে আলেক্সিসের মারা শটটি পোস্টে লেগে প্রতিহত হয়।

তবে দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা সক্রিয় দেখায় ইন্টার কাশি’কে। ৬৫ মিনিটের মাথায় সমতায় ফিরতে পারত তারা। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোলও করেন তেজাস কৃষ্ণ, কিন্তু অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন। এরপর ৭৯ মিনিটে একটুর জন্য গোল খাওয়া থেকে রক্ষ পায় মহমেডান। গোল লাইন সেভ দিয়ে দলকে বাঁচান আডিঙ্গা। কিন্তু ৮২ মিনিটে মারিও বার্কো’র গোলে সমতায় ফেরে ইন্টার কাশি। শেষের দিকে খুব একটা ছন্দে দেখা যায়নি মহমেডান’কে। এই সুবাদে ম্যাচের ফলাফলে(১-১) বদল আনতে পারেননি চেরনিশভের ছেলেরা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরপর আর দুই ম্যাচ বাকি রয়েছে মহমেডানের(২২ ম্যাচে ৪৯ পয়েন্ট)। তাই এই পরিস্থিতিতে আই লিগ জিতে আইএসএল খেলতে হলে আসন্ন ম্যাচগুলি থেকে মোট ৪ পয়েন্ট প্রয়োজন মহমেডানের।

Post Views: 90

Continue Reading

Previous: দীর্ঘ বিরতির পরে আইএসএলে চেন্নাই ম্যাচ, কতটা প্রস্তুত মোহনবাগান
Next: ফের সাদা বলের ক্রিকেটে পাক অধিনায়ক বাবর

সম্পর্কিত গল্প

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.