Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের সঙ্গে ঝামেলায় শেয়ারে পতন হয়েছিল টেসলার, এবার অনুতাপ প্রকাশ করলেন মাস্ক

ট্রাম্পের সঙ্গে ঝামেলায় শেয়ারে পতন হয়েছিল টেসলার, এবার অনুতাপ প্রকাশ করলেন মাস্ক

Online Desk জুন 11, 2025
20250611_160614.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কাদা ছোঁড়াছুঁড়ি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বোমা ফেলার হুঁশিয়ারিও দিয়েছিলেন মাস্ক। অবশেষে নিজের সেই অবস্থান থেকে সরে এলেন টেসলা কর্তা। ট্রাম্পের সঙ্গে ঝামেলায় টেসলার শেয়ার পড়তে শুরু করার কিছুদিনের মধ্যে ইউ টার্ন নিলেন মাস্ক। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি।

বুধবার স্থানীয় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ইলন মাস্ক। সেই পোস্টে ধনকুবের মাস্ক লেখেন, ‘ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিলে স্বাক্ষর করার পর থেকেই মাস্কের সঙ্গে বিরোধ শুরু হয়। ট্রাম্প নিজেই সেই বিলটিকে ‘সুন্দর বিল’ বলে মন্তব্য করেছেন। কিন্তু সেই বিলের বিরোধিতা করেন মাদক। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকারি দক্ষতা বিষয়ক দফতর অর্থাৎ ডিওজিই এত দিন যে কাজ করে আসছিল, ট্রাম্পের এই নয়া বিলের ফলে তা ব্যর্থ হবে। একদা বন্ধুর বিরুদ্ধেই তাই সুর সপ্তমে চড়ান তিনি। তবে বিরোধিতা থেকে সরে এসে এ বার নরম পন্থা অবলম্বন করার পথে হাঁটলেন মাস্ক। সেই সময় ডিওজিই থেকে পদত্যাগও করেছিলেন তিনি।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাস্কের ঘুরিয়ে দুঃখ প্রকাশ করার ঘটনা ট্রাম্প-মাস্ক ‘যুদ্ধ’ শেষের শুরু হতে পারে। তবে বাজার পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, ‘ভয়’ পেয়েই ভোল বদলালেন মাস্ক।

Post Views: 173

Continue Reading

Previous: কেন্দ্রের প্রকল্পে সায় নেই, রাজ্যের কোনো বাড়িতে বসছে না স্মার্ট-মিটার : বিদ্যুৎমন্ত্রী
Next: হংকং ম্যাচে হারের পদত্যাগ ভারতের হেডস্যার মার্কেজের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.