Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেন্দ্রের প্রকল্পে সায় নেই, রাজ্যের কোনো বাড়িতে বসছে না স্মার্ট-মিটার : বিদ্যুৎমন্ত্রী

কেন্দ্রের প্রকল্পে সায় নেই, রাজ্যের কোনো বাড়িতে বসছে না স্মার্ট-মিটার : বিদ্যুৎমন্ত্রী

Online Desk জুন 11, 2025
Arup.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের বিদ্যুৎ বিভাগের নতুন প্রকল্প স্মার্ট মিটার রাজ্যের কোনো বাড়িতে বসানো যাবে না এমনটাই বুধবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আরুপ বিশ্বাস। রাজ্যে প্রিপেড স্মার্ট মিটার চালু হবার পর থেকেই হুগলি, বারাসাত ব্যান্ডেল সহ নানা জায়গায় দফায় দফায় বিক্ষোভ এর ঘটনা সামনে আসে। স্মার্ট মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিল আসছে বলে দাবি ছিল তাঁদের।

বুধবার বিধানসভায় মন্ত্রী আরুপ বিশ্বাস জানিয়েছিলেন, “কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্যে বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছিল। তাতে খুশি হয়নি গ্রাহকেরা। একাধিক ডেপুটেশন জমা পড়েছিল বিভিন্ন সরকারি বিদ্যুৎ দফতরে। সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর আদেশে, রাজ্য বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো যাবে না”। যেসব জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছিল সেসব জায়গায় ওই মিটার তুলে পুরানো ইউনিট মিটার বসানোর কথাও বলেন মন্ত্রী আরুপ বিশ্বাস।

স্মার্ট মিটার বসানোর পর থেকেই এ বিষয়ক প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়। একই মাত্রার বিদ্যুৎ খরচ করার পরও স্মার্ট মিটারে অনেক বেশি বিল আসছে বলে অভিযোগ বহু গ্রাহকের। এই পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্য বিদ্যুৎ দফতর থেকে জানানো হয়েছিল যে এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো যাবে না। তারপরই আজ বিধানসভায় খোলাখুলি জানিয়ে দিলেন রাজ্যে কোথাও বসবে না স্মার্ট মিটার।

Post Views: 167

Continue Reading

Previous: চায়ের সাথে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১
Next: ট্রাম্পের সঙ্গে ঝামেলায় শেয়ারে পতন হয়েছিল টেসলার, এবার অনুতাপ প্রকাশ করলেন মাস্ক

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.