Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চায়ের সাথে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

চায়ের সাথে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

Online Desk জুন 11, 2025
IMG-20250611-WA0008.jpg

শুভজিৎ দাস,দক্ষিণ ২৪ পরগনা : চায়ের সাথে মাদক মিশিয়ে বেহুশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টা ।চাঞ্চল্য নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লা পট্টি এলাকায়।
এই নিন্দনীয় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বুধবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর নির্যাতিতা ও অভিযুক্ত দুই জনেরই মোবাইলসহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে। নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে খবর, গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লা পট্টি এলাকায় চায়ের দোকান অভিযুক্ত সোমনাথ পন্ডার। এই চায়ের দোকানেই রাত দশটা নাগাদ চা খেতে এসেছিল ওই নার্স।
উল্লেখ্য এই ঘটনার পর পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছেন সোমনাথ পন্ডার সাহায্যে তার স্বামীর কাছে টাকা পাঠাতেও এসেছিল সে। তার স্বামী ভিন রাজ্যে কর্মরত। নির্যাতিতা দাবি করে দোকানে বসে নানা রকম কথা বলার সময় চায়ের সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয় তাকে। বেশ কিছুক্ষণ ওই নার্স দোকানেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। এরপর কোনরকমে ওখান থেকে পালিয়ে পুরো ঘটনাটি পরিবারকে জানায়।
পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দীর আবেদন করা হবে।

Continue Reading

Previous: সিন্ধু অববাহিকায় বড় জলাধার তৈরি করা হবে, জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী
Next: কেন্দ্রের প্রকল্পে সায় নেই, রাজ্যের কোনো বাড়িতে বসছে না স্মার্ট-মিটার : বিদ্যুৎমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.