Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিন্ধু অববাহিকায় বড় জলাধার তৈরি করা হবে, জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী

সিন্ধু অববাহিকায় বড় জলাধার তৈরি করা হবে, জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী

Online Desk জুন 11, 2025
20250611_150024.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের সিন্ধু অববাহিকায় নতুন জলাধার তৈরি করবে ভারত। জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য এই বাড়তি জলাধার তৈরি করা হবে। যদিও প্রকল্পের কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন, সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী যে সমস্ত প্রকল্পের কাজ চূড়ান্ত হয়ে রয়েছে, সেগুলোতে কোনো বদল করা হবে না। প্রাথমিক পর্যায়ে রয়েছে কিছু নতুন প্রকল্পের কাজ। আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যে সেগুলোর জলাধারের ক্ষমতা বাড়ানোর কথা পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা। সেই সিদ্ধান্ত এখনও কার্যকর রয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত বহাল থাকা প্রকল্পগুলোতে কোনো রকম পরিবর্তন করতে পারে না। কেবল নতুন প্রকল্পের ক্ষেত্রে এই পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। জম্মুকাশ্মীরে নতুন চারটি জলবিদ্যুৎ প্রকল্প হবে। ইতিমধ্যে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী বলেন, এই চার প্রকল্পেরই বহর বাড়ানো হবে।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। তার পর পাকিস্তানের তরফেও সামরিক আঘাত হানা হয়। সেই সময় ভারতের একাধিক বিদ্যুৎ প্রকল্পগুলোর ওপর পাকিস্তান সাইবার হামলার পরিকল্পনা করেছিল। এদিন সে কথা তুলে ধরে মনোহর লাল বলেন, সারা দেশে সাইবার নিরাপত্তা প্রটোকল আরও বাড়ানো হচ্ছে।

Post Views: 131

Continue Reading

Previous: হংকংয়ের কাছে হেরে দিশাহারা ভারতীয় ফুটবল
Next: চায়ের সাথে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.