Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিখোঁজ হওয়ার ছয় দিন পর উদ্ধার ২২ বছরের ভারতীয় ছাত্রের দেহ; শোকপ্রকাশ ভারতীয় দূতাবাসের

নিখোঁজ হওয়ার ছয় দিন পর উদ্ধার ২২ বছরের ভারতীয় ছাত্রের দেহ; শোকপ্রকাশ ভারতীয় দূতাবাসের

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
22-stnd-california.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিখোঁজ হওয়ার ছয় দিন পর ভারতীয় ছাত্র সাকেথ শ্রীনিভাসনের মৃতদেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী ভারতীয় মহলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর বার্কলে অঞ্চলের একটি এলাকায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
২২ বছর বয়সি সাকেত কর্নাটকের বাসিন্দা ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন। তার আগে তিনি ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মেধাবী ছাত্র হিসেবে তিনি গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বন্ধু ও সহপাঠীদের দাবি, নিখোঁজ হওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে সাকেত মানসিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তিনি স্বাভাবিকের তুলনায় কম কথা বলতেন এবং সামাজিক যোগাযোগ থেকেও দূরে সরে যাচ্ছিলেন বলে তাঁদের পর্যবেক্ষণ। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
ঘটনার পর সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট শোকপ্রকাশ করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মৃতদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়ায় পরিবারকে সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।

Post Views: 183

Continue Reading

Previous: ভুতুড়ে ভোটার নিয়ে জরুরী ব্যবস্থা নিতে নন্দিনী চ্যাটার্জিকে তলব নির্বাচন কমিশনের
Next: মহাশিবরাত্রি : নেপালের পশুপতিনাথ মন্দিরে ভক্তদের ভিড়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.