Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মহাশিবরাত্রি : নেপালের পশুপতিনাথ মন্দিরে ভক্তদের ভিড়

মহাশিবরাত্রি : নেপালের পশুপতিনাথ মন্দিরে ভক্তদের ভিড়

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
g

ওঙ্কার ডেস্ক : নেপালের অন্যতম হিন্দু উৎসব মহাশিবরাত্রি উপলক্ষে রবিবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে ভক্তদের ভিড়। প্রার্থনা ও উপাসনার জন্য ভোর থেকেই দেখা যাচ্ছে বিশাল লাইন।

কেদারনাথ এবং কাশী বিশ্বনাথের পাশাপাশি পশুপতিনাথকে অন্যতম সেরা শিব তীর্থস্থান হিসেবে মানা হয়। উৎসবের সময় বিশেষ করে নেপাল, ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভক্তরা পশুপতিনাথ মন্দিরে যান। ভোর থেকেই হাজার হাজার তীর্থযাত্রী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পবিত্র মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য জমায়েত হয়েছেন। সাধু এবং ভক্তরা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান পালন করার সময় “ওম নমঃ শিবায়” মন্ত্রে বাতাস ভরে ওঠে। মন্দির চত্বরের চারপাশে একটি প্রাণবন্ত এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।

পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক শুভাস চন্দ্র যোশী বলেছেন, “ভগবান শিবের পূজা করার জন্য ভোর থেকেই ভক্তরা লাইন দেন। সকাল সাড়ে ৯৮টার মধ্যেই পুজো দিয়েছেন আনুমানিক এক লক্ষ ভক্ত।”

জোশির মতে, ভক্তদের নির্বিঘ্নে প্রবেশের সুবিধার্থে, মন্দিরের চারটি দরজাই ভোর ২টো থেকে খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “নেপাল ও ভারত থেকে অন্তত ৩,০০০ হিন্দু সাধু পশুপতি এলাকায় এসেছেন, যেখানে তাঁরা ভক্তি, ত্যাগ এবং আধ্যাত্মিক অনুশাসনের প্রতীক হিসেবে বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চা করছেন। ভারত থেকে আগত প্রায় ১৫০ জন নাগা সাধুও মন্দির স্থানে আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত আছেন।” তাঁদের থাকার, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের যথাযথ ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির পরিচালন কমিটির আশা, সারা দিন ৭ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে এখানে। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত আসছেন ভারত থেকে। মন্দির পরিচালন কমটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাউৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁরা তৎপর। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা এবং স্যানিটেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে।

Post Views: 182

Continue Reading

Previous: নিখোঁজ হওয়ার ছয় দিন পর উদ্ধার ২২ বছরের ভারতীয় ছাত্রের দেহ; শোকপ্রকাশ ভারতীয় দূতাবাসের
Next: শহরের আইনশৃঙ্খলা নিয়ে তৎপর নয়া পুলিশ কমিশনার, দুটি ভিন্ন চুরির মামলায় ছয়জন গ্রেপ্তার কলকাতায়

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.