Skip to content
মে 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আন্তর্জাতিক রিপোর্টিং এবং সচিত্র প্রতিবেদনে ‘পুলিৎজার’ পুরষ্কার পেলেন ৩ ভারতীয় সাংবাদিক

আন্তর্জাতিক রিপোর্টিং এবং সচিত্র প্রতিবেদনে ‘পুলিৎজার’ পুরষ্কার পেলেন ৩ ভারতীয় সাংবাদিক

Online Desk মে 6, 2026
pulitzer.png

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের ‘পুলিৎজার’ পুরষ্কারে ভারতীয় সাংবাদিকদের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষভাবে আলোচিত হয়েছে। চলতি বছরে তিন ভারতীয় সাংবাদিক তাঁদের অনুসন্ধানী, গভীর এবং বিশ্বমানের প্রতিবেদনের জন্য এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। ‘ব্লুমবার্গ বিসনেস’-এর ‘ট্রাপড্’ শীর্ষক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আনন্দ আর কে সুপর্না শর্মা এবং নাতালে ওবিকো পিয়ারসন ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুলিৎজার পুরষ্কার অর্জন করেছেন। পাশাপাশি অ্যাসোসিয়েট প্রেসে কর্মরত অনুরুদ্ধ ঘোষাল আন্তর্জাতিক রিপোর্টিং-এর কন্য পুলিৎজার পেয়েছেন।
‘ব্লুমবার্গ বিসনেস’-এর ‘ট্রাপড্’ প্রতিবেদনে ভারতে দ্রুত বাড়তে থাকা সাইবার প্রতারণা, বিশেষ করে তথাকথিত “ডিজিটাল অ্যারেস্ট” চক্রের ভয়াবহতা অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও ব্যতিক্রমী উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, প্রতারণার জালে ফেলে বিপুল আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তা এই প্রতিবেদনে বিশদভাবে প্রকাশ করা হয়। অনুসন্ধানের গভীরতা, তথ্যচিত্রের অভিনব ব্যবহার এবং সাধারণ মানুষের উপর এর প্রভাবকে শক্তিশালীভাবে উপস্থাপনের জন্য এই কাজ আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, অ্যাসোসিয়েট প্রেসের হয়ে কাজ করা ভারতীয় সাংবাদিক অনুরুদ্ধ ঘোষাল আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে পুলিৎজার পুরষ্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রতিবেদনে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির প্রভাব, চীনের নজরদারি কৌশল এবং নেপালে তিব্বতি শরণার্থীদের জীবনযাত্রার উপর সেই ভূ-রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, প্রযুক্তি এবং মানবাধিকার ইস্যুকে একত্রে তুলে ধরা এই প্রতিবেদনে বিশ্ব রাজনীতির এক জটিল বাস্তবতা স্পষ্টভাবে সামনে এসেছে। বিষয়বস্তুর গভীরতা এবং আন্তর্জাতিক মানবিক সঙ্কটের বাস্তবচিত্র তুলে ধরার ক্ষেত্রে এই কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। পুলিৎজার পুরষ্কার কমিটি এই সাংবাদিকদের কাজকে আধুনিক সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছে।

Post Views: 56

Continue Reading

Previous: পাঞ্জাবে সেনা ছাউনির কাছে দুই দফায় বিস্ফোরণ! দায় নিল খালিস্তানি চরমপন্থি গোষ্টী
Next: আইনি বিপাকে জড়িয়ে ফের বিপাকে সঙ্গীত পরিচালক পলাশ মুছল, কীসের অভিযোগ তাঁর বিরুদ্ধে?

সম্পর্কিত গল্প

eci.jpg

নির্বাচন মিটতেই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল আদর্শ নির্বাচনবিধি, তবে ব্যতিক্রম ফলতা

Online Desk মে 7, 2026
FotoJet-4.jpg

পদ্মের বঙ্গ জয়, উৎসবের মেজাজে টেমস তীরের প্রবাসীরা

Online Desk মে 7, 2026
shankar-ghosh.png

শুভেন্দু-ঘনিষ্ট চন্দ্রনাথের মৃত্যুর আগে ফোনালাপে ছিলেন শঙ্কর ঘোষ; জানালেন মৃত্যুর ঠিক আগের পরিস্থিতি

Online Desk মে 7, 2026

You may have missed

gyanesh.jpg

ভোট শেষ হতেই সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের

Online Desk মে 7, 2026
suvendu-fff.jpg

মমতার পরাজয়ের কারণে চন্দ্রনাথকে খুন করা হয়েছে, দাবি শুভেন্দুর

Online Desk মে 7, 2026
FotoJet.jpg

বিজেপি কর্মীদের ছদ্মবেশে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের ‘গুন্ডা বাহিনী’! অপরাধ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গেরুয়া বাহিনীর

Online Desk মে 7, 2026
hogg-market.png

হগ মার্কেট ভাঙচুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Online Desk মে 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.