Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাবে সেনা ছাউনির কাছে দুই দফায় বিস্ফোরণ! দায় নিল খালিস্তানি চরমপন্থি গোষ্টী

পাঞ্জাবে সেনা ছাউনির কাছে দুই দফায় বিস্ফোরণ! দায় নিল খালিস্তানি চরমপন্থি গোষ্টী

Online Desk মে 6, 2026
punjb-blast.png

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাবে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণটি ঘটে জালন্ধরে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে। জানা গিয়েছে, সদর দপ্তরের প্রধান ফটকের কাছে একটি স্কুটারে বিস্ফোরণ হয়। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণে অন্তত একজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বোম্ব স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণের উৎস, ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং এর পিছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা শুরু হয়।
প্রথম ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অমৃতসরের খাসা ক্যান্টনমেন্ট এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। সেনা ছাউনি ও বিএসএফ ঘাঁটির অদূরে এই বিস্ফোরণ ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা সিল করে তল্লাশি অভিযান শুরু করে। সীমান্তবর্তী এই কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনা প্রশাসনের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দেয়। তদন্তকারীরা মনে করছেন, দুই ঘটনার মধ্যে কোনও সুসংগঠিত যোগসূত্র থাকতে পারে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। কিছু সূত্রে খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনের নাম সামনে এলেও সরকারি ভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। জাতীয় তদন্তকারী সংস্থাও ঘটনার তদন্তে যুক্ত হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ঘটনার পর পাঞ্জাব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকা, সেনা ঘাঁটি, বিএসএফ ক্যাম্প এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
পরপর এই বিস্ফোরণ পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সীমান্ত রাজ্যে জঙ্গি কার্যকলাপ পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তদন্তকারীদের মতে, ঘটনার পূর্ণ সত্য উদঘাটন এবং এর নেপথ্যে থাকা চক্রকে চিহ্নিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Post Views: 76

Continue Reading

Previous: অভিষেকের শান্তিনিকেতন থেকে সরে গেল নিরাপত্তা!
Next: আন্তর্জাতিক রিপোর্টিং এবং সচিত্র প্রতিবেদনে ‘পুলিৎজার’ পুরষ্কার পেলেন ৩ ভারতীয় সাংবাদিক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.