Skip to content
মে 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আমি তো তৃণমূলপন্থী নই!’: কবীর সুমন

‘আমি তো তৃণমূলপন্থী নই!’: কবীর সুমন

Online Desk মে 6, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ‘ও গান ওলা আরেক টা গান গাও/আমার আরা কিচ্ছু করার নেই কোথায় যাওয়ার নেই’ এবার সেই গানের লাইন বাস্তবে নেমে এল কোথায় যাওয়ার নেই। পট বদলের পর প্রখ্যাত গায়ক কবীর সুমন বললেন ‘আমি তো তৃণমূল নই!’ এক সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। মমতা আমার প্রায় হাতে–পায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ামাত্রই আমি পদত্যাগ করি।’ ভোটের ফল নিয়েও কথা বলেছেন কবীর সুমন। তিনি বলেন, ‘যেভাবে ভোটটা হলো, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি যে ট্যাংক ঢুকবে। তবে জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর, না। তিনি পারেননি। আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন। যেমন ‘সবুজ সাথী’। বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা কত বড় কাজ। এসব কাজের পর হয়তো একদিন মমতার একটা মন্দির হবে।’
পাশাপাশি রাজ্যে নতুন সরকার কে স্বাগত জানিয়ে কবীর সুমন বলেন, ‘সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখে। এখনো ভোট হলে আমি তৃণমূলকেই দেব। তবে সে রকম কোনো কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাদের সদস্য হওয়ার চেষ্টা করব। আমি তাদের জন্য গান বাঁধব। তাদের পাশে থাকব।’

Post Views: 7

Continue Reading

Previous: জঙ্গিদের রক্ষায় সেনা মোতায়েনের দাবি, অপারেশন সিঁদুরের আগে পাক নেতার বিস্ফোরক স্বীকারোক্তি
Next: বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের

সম্পর্কিত গল্প

arvind-kejriwal.png

বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের

Online Desk মে 6, 2026
ASIM-MUNIR.png

জঙ্গিদের রক্ষায় সেনা মোতায়েনের দাবি, অপারেশন সিঁদুরের আগে পাক নেতার বিস্ফোরক স্বীকারোক্তি

Online Desk মে 6, 2026
rn-ravi.jpg

লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মনোজের, সাংবিধানিক প্রধানকে গেজেট নোটিফিকেশন দিলেন সিইও

Online Desk মে 6, 2026

You may have missed

arvind-kejriwal.png

বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের

Online Desk মে 6, 2026
Untitled.png

‘আমি তো তৃণমূলপন্থী নই!’: কবীর সুমন

Online Desk মে 6, 2026
ASIM-MUNIR.png

জঙ্গিদের রক্ষায় সেনা মোতায়েনের দাবি, অপারেশন সিঁদুরের আগে পাক নেতার বিস্ফোরক স্বীকারোক্তি

Online Desk মে 6, 2026
rn-ravi.jpg

লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মনোজের, সাংবিধানিক প্রধানকে গেজেট নোটিফিকেশন দিলেন সিইও

Online Desk মে 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.