Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের

বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের

Online Desk মে 6, 2026
arvind-kejriwal.png

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের রাজনৈতিক ময়দানে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দলীয় বিধায়কদের বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, পাঞ্জাবের নির্বাচনই হতে চলেছে নরেন্দ্র মোদির রাজনৈতিক অভিযানের ‘এন্ডগেম’। তাঁর কথায়, বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি যে আগ্রাসী রাজনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছে, পাঞ্জাব সেই ধারাকে থামিয়ে দিতে সক্ষম হবে।
কেজরিওয়াল অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রশাসনিক সংস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে বিরোধী শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। বিভিন্ন রাজ্যে বিজেপির রাজনৈতিক বিস্তারকে তিনি গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক বলেও উল্লেখ করেন। তবে পাঞ্জাবের মানুষের রাজনৈতিক সচেতনতা এবং স্বাধীনচেতা মনোভাবের উপর ভরসা রেখে তিনি জানান, এই রাজ্যে বিজেপির বিভাজনের রাজনীতি সফল হবে না। তাঁর দাবি, পাঞ্জাবের মানুষ বহিরাগত রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে না।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও একই সুরে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, পাঞ্জাবের ইতিহাস সংগ্রাম, আত্মসম্মান এবং স্বাধিকারের ইতিহাস। তাই এই মাটি কখনও চাপিয়ে দেওয়া রাজনীতি মেনে নেয় না। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দেন। আপ নেতৃত্বের বার্তা দেয় এই নির্বাচন জাতীয় স্তরে বিজেপির রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে বড় প্রতিরোধ।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে সাফল্যের পর বিজেপি পাঞ্জাবে নিজেদের জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই আপ শিবির এখন থেকেই নির্বাচনী কৌশলকে আরও আক্রমণাত্মক করছে। কেজরিওয়াল নিজের অবস্থানে দৃঢ়, পাঞ্জাবকে কেন্দ্র করেই তিনি জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী শক্তিকে আরও একজোট করার চেষ্টা করছেন।

Continue Reading

Previous: ‘আমি তো তৃণমূলপন্থী নই!’: কবীর সুমন
Next: ‘ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল’, কারণ দেখিয়ে ইডির দফতরে গরহাজি বিদায়ী মন্ত্রী সুজিত

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.