Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল’, কারণ দেখিয়ে ইডির দফতরে গরহাজি বিদায়ী মন্ত্রী সুজিত

‘ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল’, কারণ দেখিয়ে ইডির দফতরে গরহাজি বিদায়ী মন্ত্রী সুজিত

Online Desk মে 6, 2026
sujit-bose.jpg

ওঙ্কার ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছিল রাজ্যের বিদায়ী মন্ত্রী সুজিত বসুকে। মূলত জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ, সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর সেই কারণ উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন না বিদায়ী মন্ত্রী।

এর আগে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিতকে একাধিক বার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রতি বারই সশরীরে হাজিরা না দিয়ে ইডির কাছে সময় চেয়েছেন সুজিত। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলে তিনি জানিয়েছিলেন। বুধবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু চিঠি পাঠিয়ে সুজিত বসু জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসায় তৃণমূলের বহু কর্মী সমর্থক আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়াতে তিনি ব্যস্ত। তাই তাঁকে যেন আরও কিছুটা সময় দেওয়া হয়।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সুজিতের হাজিরা সংক্রান্ত মামলায় জানিয়েছিল, ১ মে সুজিতকে ইডির দফতরে হাজিরা দিতে হবে। বিচারপতির সেই নির্দেশের প্রেক্ষিতে আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘আমি সাক্ষী হিসাবে এসেছিলাম।’ তদন্তে সহযোগিতা করার কথাও বলেছিলেন তিনি। বুধবার রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষকেও তলব করেছিল ইডি। কিন্তু তিনিও হাজিরা দেননি। ইডিকে চিঠি লিখে জানিয়েছেন, শৌচাগারে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট হয়েছে তাঁর। আর সে কারণে চিকিৎসক তাঁকে ১০ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন।

Post Views: 91

Continue Reading

Previous: বাংলায় অবৈধ উপায়ে জিতলেও পাঞ্জাবে জিতবে আপ; বার্তা কেজরিওয়ালের
Next: মা’এর ছবির স্ক্রিনিং’এ এসে মেজাজ হারালেন রণবীর কাপুর! কি ঘটেছিল সেখানে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.