Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মা’এর ছবির স্ক্রিনিং’এ এসে মেজাজ হারালেন রণবীর কাপুর! কি ঘটেছিল সেখানে?

মা’এর ছবির স্ক্রিনিং’এ এসে মেজাজ হারালেন রণবীর কাপুর! কি ঘটেছিল সেখানে?

Online Desk মে 6, 2026
esd.png

ওঙ্কার ডেস্ক: মুম্বইতে পরিবারের সঙ্গে ফিল্ম দেখতে গিয়ে বিপাকে বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট। রবিবাসরীয় সন্ধ্যায় তাঁরা উপস্থিত হয়েছিলেন ‘দাদি কি শাদি’-র বিশেষ স্ক্রিনিংয়ে, যেখানে অভিনয় করেছেন রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিধিমা কাপুর সাহনি। অনুষ্ঠানটি পরিবারিক মুহুর্তে পরিপূর্ণ থাকলেও পাপারাৎজিদের অতিরিক্ত ভিড়ে মুহূর্তেই অস্বস্তি তৈরি হয় তারকা দম্পতির।
স্ক্রিনিং ভেন্যুর সামনে এসে গাড়ি থামাতেই চারদিক থেকে ফটোগ্রাফারদের ভিড় জড় হয় সেখানে। এতটাই কাছে চলে আসেন তাঁরা যে রণবীর ও আলিয়ার গাড়ি থেকে নামার জায়গাই প্রায় আটকে যায়। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, হঠাৎ ভিড় বাড়তে থাকায় স্পষ্ট বিরক্ত হন রণবীর। ক্যামেরার সামনে তিনি বলেন, “ফটো লাগবে তো, চলো।” এরপরই তিনি অনুরোধ করেন যেন কিছুটা দূরত্ব বজায় রেখে তাঁদের নেমে দাঁড়াতে দেওয়া হয়। কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতির মাঝেও রণবীর-আলিয়া নিজেদের সামলে নেন এবং ক্যামেরার জন্য পোজ দেন। এদিন রণবীর ছিলেন টিল রঙের পোলো টিশার্ট ও বেজ ট্রাউজারে হালকা লুকে, আর আলিয়া বেছে নিয়েছিলেন সম্পূর্ণ কালো পোশাক- স্ট্রাকচার্ড শার্ট, ওয়াইড-লেগ ট্রাউজার, সঙ্গে ছোট হুপ ইয়াররিং ও ব্ল্যাক শোল্ডার ব্যাগ।
আর এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই রণবীরের প্রতি সহানুভূতি দেখিয়ে লেখেন, তারকারাও মানুষ, তাঁদেরও ব্যক্তিগত পরিসর রয়েছে। কেউ কেউ প্রশ্ন তোলেন পাপারাৎজিদের আচরণ নিয়েও। এদিকে, রণবীর বর্তমানে ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত ছব ‘রামায়ানা’-র প্রথম পর্বের প্রস্তুতিতে। এই দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ছবি, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল ও উত্তেজনা তুঙ্গে।

Post Views: 98

Continue Reading

Previous: ‘ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল’, কারণ দেখিয়ে ইডির দফতরে গরহাজি বিদায়ী মন্ত্রী সুজিত
Next: বঙ্গে বিজেপি শাসনকালে সীমান্ত, জলবণ্টন, অনুপ্রবেশ নিয়ে কি ভাবা উচিত বাংদেশ সরকারের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.