Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে বিজেপি শাসনকালে সীমান্ত, জলবণ্টন, অনুপ্রবেশ নিয়ে কি ভাবা উচিত বাংদেশ সরকারের

বঙ্গে বিজেপি শাসনকালে সীমান্ত, জলবণ্টন, অনুপ্রবেশ নিয়ে কি ভাবা উচিত বাংদেশ সরকারের

Online Desk মে 6, 2026
tr-md.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নয়া উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে তিস্তা নদীর জলবণ্টন সব ইস্যুতেই রাজ্য সরকারের হস্তক্ষেপের কারণে অস্বস্তি তো ছিলই কিন্তু বাংলায় বিজেপি সরকারের সময়কালে ঢাকার সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বঙ্গে বিজেপি জেতার অন্যতম কারনের গুলির মধ্যে একটি ছিল বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের প্রবেশ আটকানো। এই বিষয়ে দুই দেশের অবস্থান কি হতে চলেছে তা নিয়ে ভাবছে বিশেষজ্ঞ মহল।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের ফলে ভারতীয় কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের কাছে তিস্তা নদীর জলবণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবিকার জন্য। বহুদিন ধরেই ঢাকা অভিযোগ জানিয়ে এসেছে যে, পর্যাপ্ত জল না পাওয়ার কারণে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কৃষিক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ছে। ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে সেই উদ্যোগ থমকে যায়। সেই সময় পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থের কথা তুলে ধরে প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করেছিল।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নীতিনির্ধারকদের ধারণা, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের ফলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়তে পারে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চুক্তি বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বজায় রেখে কূটনৈতিকভাবে বিষয়টি এগিয়ে নিয়ে যায়, তবে তিস্তা সমস্যার সমাধানে বাস্তব অগ্রগতি হতে পারে।
শুধুমাত্র তিস্তা নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে রয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, পুশব্যাক, গঙ্গা জলচুক্তির নবীকরণ এবংবাণিজ্যিক সহযোগিতার মতো বিষয়গুলি বাংলাদেশের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা চাইছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লি ও কলকাতার সঙ্গে সম্পর্কের উন্নতির মাধ্যমে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হোক। তিস্তা চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু জলবণ্টন সমস্যার সমাধানই করবে না, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। তবে একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, সীমান্ত নীতি এবং আঞ্চলিক স্বার্থের ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হিসেবেই থাকবে।

Post Views: 104

Continue Reading

Previous: মা’এর ছবির স্ক্রিনিং’এ এসে মেজাজ হারালেন রণবীর কাপুর! কি ঘটেছিল সেখানে?
Next: ব্রিগেডে ২৫ বৈশাখ নয়া মুখ্যমন্ত্রীর শপথ, থাকবেন মোদী-শাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.