Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্রিগেডে ২৫ বৈশাখ নয়া মুখ্যমন্ত্রীর শপথ, থাকবেন মোদী-শাহ

ব্রিগেডে ২৫ বৈশাখ নয়া মুখ্যমন্ত্রীর শপথ, থাকবেন মোদী-শাহ

Online Desk মে 6, 2026
samik-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: জল্পনা ছিলই। অবশেষে সেই অনুমানে সিলমোহর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার তিনি জানালেন, বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন আগামী ৯ মে। ওই দিনটির বাঙালি সমাজের কাছে আলাদা গুরুত্ব রয়েছে। কারণ ৯ মে ২৫ বৈশাখ। রবি ঠাকুরের জন্মদিন। সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বহিরাগতদের দল বলে কটাক্ষ করতেন। সেই বিজেপি বর্তমানে বাংলার মসনদে বসতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ২৫ বৈশাখকে বেছে নিয়েছে পদ্ম শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাঙালির ভোটে নির্বাচিত বিজেপি আপাদমস্তক বাঙালিদের দল হিসেবে প্রমাণ করতে কোনও খামতি রাখতে চাইছে না। নির্বাচনী প্রচারে বিজেপির প্রার্থীকে মাছ নিয়ে জনসংযোগ সারতেও দেখা গিয়েছিল।

বিজেপি সূত্রের খবর, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নিতে আগামী ৮ মে নবনির্বাচিত পদ্ম বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আর তার পরদিন ব্রিগেডে নয়া সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে বুধবারই নবান্নে গিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ভোট-পরবর্তী হিংসা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

Post Views: 114

Continue Reading

Previous: বঙ্গে বিজেপি শাসনকালে সীমান্ত, জলবণ্টন, অনুপ্রবেশ নিয়ে কি ভাবা উচিত বাংদেশ সরকারের
Next: বাংলার ভরাডুবির পর আই-প্যাক থেকে দূরত্ব, কৌশল বদলের পথে অখিলেশ যাদব

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.